Saturday , 30 March 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ করতে হবে: স্পিকার

প্রতিবেদক
Newsdesk
March 30, 2024 9:51 pm


নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘদিনের। নারীরা তাদের দক্ষতা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে নিজেদের প্রমাণ করেছে। তিনি বলেন, নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ করতে হবে।

শনিবার (৩০ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির বিশেষ সংকলন ‘কণ্ঠস্বর’ এর মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে এবং নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক মাহমুদা চৌধুরী, শাহনাজ বেগম, শফিকুল করিম সাবু এবং সাবেক নারী বিষয়ক সম্পাদক সুমি খান বক্তব্য দেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীরা আজ মহাশূন্যে যাচ্ছে, হিমালয় জয় করছে, কিন্তু তারপরও নারীদের সংগ্রাম থেমে নেই। তিনি বলেন, নারীরা ঘরে-বাইরে সংগ্রাম মোকাবেলা করে এগিয়ে চলছে।

স্পিকার বলেন, বাংলাদেশে সর্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত হয়েছে। সাধারণ ঘরের মেয়েরাও আজ উচ্চতর শিক্ষায় শিক্ষিত। তিনি বলেন, প্রায় এক কোটি নারী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা গত ১৫ বছরে নারীদের অগ্রগতিতে বিপ্লব ঘটিয়েছেন। তৃণমূল পর্যায়ের নারীরাও আজ সাবলম্বী এবং নারী উদ্যোক্তাদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ প্রদান করলে এবং তাদের পণ্য দেশীয় ও বিদেশী বাজারে সরবরাহের ব্যবস্থা নিলে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

স্পিকার বলেন, বাংলাদেশের বাজেট লিঙ্গ সংবেদনশীল বাজেট। প্রতিটি মন্ত্রণালয়ে নারীদের জন্য বাজেট বরাদ্দ রয়েছে। তিনি বলেন, লিঙ্গ বৈষম্যের কারণে নারী যেন পিছিয়ে না যায় সে বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক।

এ সময় ডেইলি অবজারভারের বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম এবং ডিআরইউয়ের সাবেক সহসভাপতি মাহমুদা চৌধুরীকে বিশিষ্ট নারী সাংবাদিক হিসেবে সম্মাননা দেয়া হয়। এ সময় স্পিকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে নারী দিবসের অনুষ্ঠান পালনের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে ডিআরইউ’র যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো: জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহাসহ কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রথিতযশা সাংবাদিক, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়েছে রাষ্ট্রপক্ষ

মারামারি ও আর্থিক বিরোধের জেরে আসাদুল হত্যা, হোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীসহ সারাদেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

বিনা সুদে লাখ টাকা ঋণ, অহিংস গণঅভ্যুত্থান আহ্বায়ক মোস্তফা আটক

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার

নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

পদ্মায় ধরা পড়ল সাড়ে ২৭ কেজির কাতল

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার: খলিল