Sunday , 28 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ড. ইউনূসের জামিন

প্রতিবেদক
Newsdesk
January 28, 2024 3:48 pm


নিজস্ব প্রতিবেদক :

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের জামিন মঞ্জুর করেছেন আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল।

রোববার সংশ্লিষ্ট আপিল ট্রাইব্যুনালে শ্রম আইন লঙ্ঘন মামলার ৬ মাসের দণ্ড দিয়ে রায় বাতিল ও সাজা থেকে খালাস দিতে ২৫ যুক্তিতে আপিল আবেদন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ তাদের আইনজীবী।

ড. ইউনূস অভিযোগ করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সরকারের প্রতিষ্ঠান, তাদের দিয়ে মামলা করিয়েছে সরকার। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মামলা করেছেন শ্রমিকরা, যা সঠিক নয়।

এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী বলছেন, সরকারের ইশারায় নয় বরং শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে পহেলা জানুয়ারি গ্রামীণ টেলিকমদের শ্রমিকদের স্থায়ী না করা, ছুটি নগদায়ন না করা ও ৫ শতাংশ লভ্যাংশ না দেয়ার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় শ্রম আইনের দুই ধারায় ড. মুহাম্মদ ইউনূস সহ চারজনকে সর্বোচ্চ সাজা ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা এবং আরেকটি ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করে শ্রম আদালত।

রায়ে গ্রামীণ টেলিকমের সব শ্রমিককে তাদের ন্যায্য পাওনা ৩০ দিনের মধ্যে দিতে বলা হয়।

শ্রম আইনের ৩০৩ ধারায় সর্বোচ্চ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয় তাকে। অন্যদিকে, ৩০৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।

চলতি বছরের শুরুর দিন ১ জানুয়ারি রায়ের জন্য ধার্য দিনে ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এরপর আসামিপক্ষ আপিলের শর্তে জামিন আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে পাঁচ হাজার টাকা বন্ডে এক মাসের জন্য জামিন দেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ডাকসু নির্বাচন ঘিরে আন্দোলনপ্রসূত ছাত্রনেতাদের নাম আলোচনায়

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী

ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন, সংবাদ নয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

শহিদ পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ ও আহত ব্যক্তি ১ লাখ টাকা ভাতা পাবেন

ফেনীতে বন্যা : নামছে পানি, চরম ভোগান্তি

গাইবান্ধায় ইজিবাইক চালকদের বিক্ষোভ : ৯ দফা দাবিতে সড়ক অবরোধ

যশোরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ড

সচিবালয়ে অগ্নিকাণ্ডে কোনো নাশকতার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি

বরিশাল শ্রমিক-শিক্ষার্থী সংঘর্ষ, সব রুটে বাস চলাচল বন্ধ