Sunday , 8 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রথম ধাপে ১,০৫০ ইউপিতে ভোটের প্রস্তুতি, চূড়ান্ত তালিকা বৃহস্পতিবার

প্রতিবেদক
Newsdesk
November 8, 2026 4:31 pm

মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন ও সদর উপজেলার ইউপিগুলোকে অগ্রাধিকার; আসন্ন নির্বাচনে থাকছে না ইভিএম

অপরাধচিত্র রিপোর্ট:দেশজুড়ে ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করছে নির্বাচন কমিশন ইসি প্রথম ধাপে হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়াহচ্ছে বলে জানিয়েছেন তিনি

রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিব।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি চলমান রয়েছে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এ ক্ষেত্রে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে প্রকাশিত বিস্তারিত তথ্যে জানা গেছে, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে, সেগুলোকে প্রথম ধাপের নির্বাচনে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি উপজেলার সব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হলে ওই উপজেলায় একযোগে নির্বাচন আয়োজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে। প্রথম ধাপে কোন কোন ইউনিয়নে ভোট হবে, তার চূড়ান্ত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রকাশের পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

এদিকে আসন্ন কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইসি সচিব। তবে অব্যবহৃত ইভিএম মেশিনগুলোর ভবিষ্যৎ ব্যবস্থাপনা, অপসারণ কিংবা নিষ্পত্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ভোটার তথ্যভান্ডার আধুনিকায়নের বিষয়েও নতুন পরিকল্পনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে ভোটার নিবন্ধনের জন্য ১৬ বছর বয়স থেকে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হলেও ভবিষ্যতে ছয় বছর বয়স থেকেই প্রাথমিক পর্যায়ে তথ্য সংগ্রহের পরিকল্পনা করছে কমিশন। এর মাধ্যমে নাগরিকদের তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং বারবার তথ্য পরিবর্তনের প্রবণতা কমানোর লক্ষ্য রয়েছে।

তবে প্রথম ধাপের নির্বাচনে অংশ নিতে যাওয়া ইউনিয়নগুলোর পূর্ণাঙ্গ তালিকা ও ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ চূড়ান্তভাবে ঘোষিত না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে সংশ্লিষ্ট এলাকার সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাবেক এমপি ইলিয়াস মোল্লার বিরুদ্ধে মন্দির দখলের অভিযোগ

কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম

চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী : রাষ্ট্রদূত

আদালতে আওয়ামী লীগ থেকে ‘পদত্যাগের’ ঘোষণা কামাল মজুমদারের

বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির

হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

ভোটের মাঠে থাকবেন ৫ লক্ষাধিক আনসার সদস্য

সিলেটে দায়িত্ব পালনকালে বিসিবির নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু

শেখ হাসিনার সঙ্গে আলোচনা সভায় থাকবেন সাকিব