মিজানুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার দহিসারা এলাকায় একটি ভাড়া বাসা থেকে মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামিউল হক আবুল (৫৮) ও দুই নারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে নগরকান্দা উপজেলার চাঁদহাট দহিসারা এলাকায় আফতাব মাস্টারের ভাড়া বাসা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় জনতা তাঁদের আটক করে।
আটক সামিউল হক আবুল (৫৮), পিতা-মৃত মুন্সী ইসরাঈল হোসেন, সাং-বাঁশবাড়িয়া, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ।
আটক দুই নারী হলেন—মোছা. সাহিনা আক্তার (৪২), স্বামী সামিউল হক আবুল, স্থায়ী ঠিকানা কমলাপুর, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ; বর্তমান ঠিকানা দহিসারা, নগরকান্দা। অপরজন মোছাঃ ফাতেমা বেগম (২৬), পিতা লোকমান শিকদার, গ্রাম-বরাশুর (কাজীপাড়া), থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ।

পরে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ বলেন, ” দুই নারী ও এক পরুষ কে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের কে জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে পাঠিয়ে দেয়া হয়েছে।বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
এ বিষয় বাড়ির মালিক আফতাব মাস্টার কে একাধিক বার ফোন দিলে ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।


















