Wednesday , 11 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নগরকান্দায় মানব পাচার ও প্রতারণা মামলার আসামি নাঈম গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
November 11, 2026 8:58 am

মিজানুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানব পাচার ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নাঈম মীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার নাঈম মীর নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের বাউতি পাড়া গ্রামের বাসিন্দা। তিনি লিটু মীরের ছেলে।

ভুক্তভোগীদের অভিযোগ, নাঈম প্রথমে বিভিন্ন মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে বিশ্বাস অর্জন করতেন। পরে ইউরোপসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মধ্যবিত্ত ও অসহায় পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন। বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার পর অনেককে নির্ধারিত গন্তব্যে পাঠাতে পারেননি। একপর্যায়ে টাকা নিয়ে আত্মগোপনে চলে যান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি উচ্চবিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে সড়কের পাশে একটি এজেন্সি অফিস খুলে বিদেশে লোক পাঠানোর কার্যক্রম পরিচালনার কথা বলে অর্থ সংগ্রহ করতেন নাঈম। তাঁর প্রলোভনে পড়ে অনেকেই বাড়িঘর বিক্রি, এনজিও থেকে ঋণ গ্রহণ, পরিবারের স্বর্ণালংকার বিক্রি এমনকি সুদে টাকা ধার করে বিদেশ যাওয়ার স্বপ্নে তাঁকে অর্থ দেন। কিন্তু দীর্ঘদিন অপেক্ষার পরও বিদেশে যেতে না পেরে সর্বস্বান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

ভুক্তভোগীদের আরও অভিযোগ, নাঈমের প্রতারণার শিকার হয়ে অনেকেই তাঁর বিরুদ্ধে থানায় মামলা ও একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে গত ১০ নভেম্বর তাঁকে আটক করে।

এ ঘটনায় প্রতারণার শিকার পরিবারগুলো তাঁদের পাওনা টাকা ফেরত এবং অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

সর্বশেষ - জেলার খবর