Sunday , 15 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন, ডিলারশিপ বাতিল ও গ্রেফতারের দাবি

প্রতিবেদক
Newsdesk
November 15, 2026 6:32 pm

মিজানুর রহমান,জেলা প্রতিনিধি ফরিদপুর :

ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত ও হামলার শিকার হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অভিযুক্ত ডিলার লিয়াকত আলী সরদার টিটোর খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ বাতিল এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় নগরকান্দা প্রেসক্লাবের সামনে উপজেলা সাংবাদিকবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনজুরুল আলম ফরিদ,নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আইয়ুব মুন্সী। এ ছাড়া নগরকান্দা প্রেসক্লাব ও নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

সাংবাদিকদের অভিযোগ, গত ১০ নভেম্বর উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমে ওজনে কম দেওয়ার অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া ও সাংবাদিক নজরুল শেখ। এ সময় ডিলার লিয়াকত আলী সরদার টিটোর পক্ষ থেকে তাঁদের লাঞ্ছিত ও হামলার শিকার হতে হয় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। খাদ্যবান্ধব কর্মসূচির মতো জনকল্যাণমূলক কার্যক্রমে অনিয়মের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হয়রানি ও হামলার শিকার হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে। একই সঙ্গে অভিযুক্ত ডিলারের ডিলারশিপ বাতিল এবং মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

 

 

সর্বশেষ - জেলার খবর