মোঃ রিয়াজুল হাসান চয়ন, নীলফামারি প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরের ঐতিহ্যবাহী ও নান্দনিক স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন চিনি মসজিদ পরিদর্শন করেছেন পুলিশের উপ মহাপরিদর্শক ডিআইজি-মঞ্জুর মোরশেদ আলম। তিনি বর্তমানে টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে তিনি সৈয়দপুরের ঐতিহাসিক চিনি মসজিদে পৌঁছান। এ সময় মসজিদের অপূর্ব নির্মাণশৈলী, নান্দনিক কারুকাজ ও ঐতিহ্যবাহী স্থাপত্য সৌন্দর্য ঘুরে দেখেন তিনি। সেখানে কিছুক্ষণ অবস্থান করে মসজিদের সৌন্দর্য উপভোগ করেন।
পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর চিনি মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী। এ সময় তিনি মসজিদ কমিটির সভাপতি মো. ইসমাইল হীরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরিদর্শনকালে মসজিদ পরিচালনা কমিটির সদস্য, বাংলাদেশ টুরিস্ট পুলিশের সদস্য এবং সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৈয়দপুরের ঐতিহ্যবাহী চিনি মসজিদ ১৮৬৩ সালে নির্মিত হয়। দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী, কারুকাজ ও ঐতিহাসিক গুরুত্বের কারণে মসজিদটি দেশ-বিদেশের দর্শনার্থীদের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছে। এটি বাংলাদেশের ধর্মীয় ও স্থাপত্য ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন


















