Monday , 23 November 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

পবায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেল রানা গ্রেপ্তার, পাঠানো হলো কারাগারে

প্রতিবেদক
Newsdesk
November 23, 2026 8:04 pm

রাজশাহী ব্যুরো: রাজশাহীর পবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে মো সোহেল রানা পিতা আব্দুল গাফফার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নওহাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তেঘর গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি সোহেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিও ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল রানাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন ধরে তেঘরসহ আশপাশের এলাকায় তাঁর মাদক কারবারের তৎপরতা ছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর তাঁকে আইনি প্রক্রিয়া শেষে সোমবার (২৩ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহেল রানা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। তাঁকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয়দের মধ্যে মাদকবিরোধী অভিযানে এ গ্রেপ্তারকে ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সর্বশেষ - জেলার খবর