Tuesday , 19 April 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষণা, বিকালের মধ্যেই হল ছাড়ার নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
April 19, 2022 10:46 am
ঢাকা কলেজের সব হল বন্ধ ঘোষণা, বিকালের মধ্যেই হল ছাড়ার নির্দেশ

শিক্ষার্থীদের সঙ্গে রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষে জেরে ঢাকা কলেজের সব আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালের মধ্যেই শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আগামী ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে হল।

মঙ্গলবার বিকালে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়।

এক দোকানে খাবারের বিল পরিশোধ নিয়ে কথা কাটাকাটির জেরে সোমবার মধ্যরাতে দোকান কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের প্রায় আড়াই ঘণ্টা সংঘর্ষ চলে। পরে পুলিশের হস্তক্ষেপে রাত আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আবারও চলে এ সংঘর্ষ।দুপুরের পর পুলিশ ঘটনাস্থলে এসে কাঁদানে গ্যাস ছোড়া শুরু করলে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

 

সর্বশেষ - জেলার খবর