বৃহস্পতিবার , ৩১ মার্চ ২০২২ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ওয়ারীতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৩১, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ
ওয়ারীতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দিরের সামনে মালঞ্চ বাসের ধাক্কায় কামরুন্নেসা গভর্নমেন্ট হাই স্কুলের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মায়ের মৃত্যুর ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জয়কালী মন্দিরের সামনে রাস্তা অবরোধ করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আন্দোলন করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘প্রশাসন করে কী, প্রশাসন ঘুমায় নাকি?’, ‘আমার মা মরল কেন, বিচার চাই, বিচার চাই’ বলে স্লোগান দিতে থাকে। একই সঙ্গে তারা সাত দফা দাবি জানায়.

দাবিগুলোর মধ্যে রয়েছে―দ্রুত বিচার ট্রাইব্যুনালে হত্যার বিচারসহ পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, ফুটপাত দখলমুক্ত করা, ফুটওভার ব্রিজ বা জেব্রাক্রসিং বা বিকল্প পারাপার ব্যবস্থা, অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, লাইসেন্স প্রাপ্তিতে চালকের প্রাতিষ্ঠানিক শিক্ষা নিশ্চিত করা, সড়ক পরিবহন আইনের পূর্ণ বাস্তবায়ন, শ্রমিকদের নিয়োগপত্র নিশ্চিত করা, পরিবহন ব্যবস্থাপনায় চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে টিকিট ও কাউন্টার ভিত্তিতে গড়ে তোলা।

আন্দোলনে টিকাটুলি কামরুন্নেসা গভর্নমেন্ট হাই স্কুল, ওয়ারী উচ্চ বিদ্যালয়, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে স্কুল থেকে বাচ্চাকে নিয়ে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

আরো ৩ জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ

রানির মৃত্যুতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা স্থগিত

রানির মৃত্যুতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা স্থগিত

চকরিয়ায় ছুরিকাঘাতে ও পিটিয়ে ২ জনকে হত্যা

পূবালী ব্যাংকের দুর্নীতিবাজ এমডি মোহাম্মদ আলীকে পুনরায় নিয়োগ দিতে ভয়ানক অপতৎপরতা

গোপনে ভিডিও করা নিয়ে যা বললেন কেয়া পায়েল

পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা কমিটির জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান

সরকার ৬ মাসের মধ্যে নির্বাচন উপহার দেবে, প্রত্যাশা মেজর হাফিজের

সড়ক অবরোধ করে দাবি আদায়ের চর্চা বন্ধের আহ্বান ডিএমপি কমিশনারের

দীপু দাসকে পিটিয়ে হত্যা ও লাশে আগুন, গ্রেপ্তার ৭