Sunday , 24 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সরকার ৬ মাসের মধ্যে নির্বাচন উপহার দেবে, প্রত্যাশা মেজর হাফিজের

প্রতিবেদক
Newsdesk
November 24, 2024 6:13 pm

নিজস্ব প্রতিবেদক :

‘আমরা বিশ্বাস করি, সরকার আগামী ৬ মাসের মধ্যে জাতিকে একটি নির্বাচন উপহার দেবে’, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রবিবার (২৪ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার, বাংলাদেশের প্রথম রাজবন্দি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) এম.এ জলিলের ৩৫তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা বিশ্বাস করি, তারা আগামী ৬ মাসের মধ্যে জাতিকে একটি নির্বাচন উপহার দেবে। সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক না কেন, আমরা তাদেরকে সাদরে গ্রহণ করবো। সেখানে সবার ভোটের অধিকার থাকবে। গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে।

তিনি বলেন, জনগণের কাছে দায়বদ্ধ— এমন একটি সরকার আমরা অবিলম্বে দেখতে চাই। রাজনীতির মাঠ খোলা আছে, ছাত্রসমাজ যদি রাজনীতি করতে চায়, তারা দল গঠন করে নির্বাচনে আসুক। এখন মুক্ত পরিবেশে দল গঠন করে জনগণের দ্বারপ্রান্তে এসে নির্বাচন করতে পারে তারা। জনগণ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, আমরা মাথা পেতে তা মেনে নেবো।

মেজর অব. হাফিজ আরো বলেন, আমরা সংস্কারের কথা শুনছি, ভালো। সংস্কার করতে কোনও দোষ নেই, তবে সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার তো চলতেই থাকবে। জনগণ কি ততদিন বসে থাকবে? ১৭ বছর ধরে বিএনপি সংগ্রাম করে এসেছে— জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য।

তিনি বলেন, জুলাই-আগস্ট মাসে বিপ্লবের ফলে বাংলাদেশের লড়াকু ছাত্রসমাজ এবং বিএনপিসহ অন্যান্য বিরোধী দল প্রমাণ করেছে যে, বাঙালি সাহসী জাতি। এই সংগ্রামের ফলে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা আশা করি, আমাদের যেন আর কেউ পদানত করতে না পারে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সংরক্ষিত নারী আসন: ৫০ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

সুইস ব্যাংকে বাংলাদেশের অর্থের রেকর্ড পরিমাণ বৃদ্ধি

‘২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয়’

রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষাই বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

মতিউর পরিবারের সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি

ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: উপদেষ্টা আসিফ

যাত্রাবাড়ীতে গণহত্যা : পুলিশের ৪ কর্মকর্তাকে গ্রেপ্তারে ট্রাইব্যুনালের নির্দেশ

সাড়ে ১৫ বছর পর কারামুক্ত বিডিআরের ১৭৮ সদস্য

নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: জেনারেল ওয়াকার-উজ-জামান

খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা সরাসরি দায়ী: রিজভী