Sunday , 25 September 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

অস্কারে যাচ্ছে ‘হাওয়া’

প্রতিবেদক
Newsdesk
September 25, 2022 10:20 am

মেজবাউর রহমান সুমনের পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি এবারের একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) যাচ্ছে।

৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে দর্শকনন্দিত এই সিনেমা।

অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান স্বাক্ষরিত বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাছাই কমিটি ৯৫তম অস্কার প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ‘হাওয়া’ চলচ্চিত্রটি মনোনীত করেছে।

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার গল্প মাঝ-সমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আটজন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে ঘিরে কাহিনী আবর্তিত হয়েছে। মিস্ট্রি ড্রামা ঘরানার, ‘হাওয়া’ চলচ্চিত্রটি মূলত এ কালের রূপকথা।

তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

উল্লেখ্য, ২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় পুরস্কার দেওয়া হবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

নভেম্বর থেকে পলিথিন বন্ধে কঠোর হবে সরকার: পরিবেশ উপদেষ্টা

টেকনাফে মাটির দেয়াল চাপায় একই পরিবারের চারজন নিহত

নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার সঙ্গে আলোচনা সভায় থাকবেন সাকিব

দুর্বৃত্তদের চাপাতির কোপে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির গুরুতর আহত

লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার

অক্টোবরেই কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট শুরু করা সম্ভব

জাতীয়সহ স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

বেড়েছে ব্রয়লারের দাম, স্বস্তি নেই সবজিতেও

ভারত থেকে আলু আমদানি বন্ধ