Saturday , 10 August 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের: ড. মুহাম্মদ ইউনূস

প্রতিবেদক
Newsdesk
August 10, 2024 1:19 pm

রংপুর প্রতি‌নি‌ধি :  

‘আবু সাঈদ এক পরিবারের সন্তান নয়, আবু সাঈদ এখন ঘরে ঘরে। যে স্বপ্ন নিয়ে আবু সাঈদ প্রাণ দিয়েছে তা বাস্তবায়ন করা হবে। নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমাদের। আবু সাঈদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নই।’

শনিবার (১০ আগস্ট) সকালে রংপুরের পীরগঞ্জে কোটা আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকের এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ।

এর আগে সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পীরগঞ্জ যান ড. ইউনূস। তারপর বাবনপুরে আবু সাঈদের বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন। এ সময় সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূসের আগমনকে ঘিরে গোটা পীরগঞ্জ উপজেলা সেনাবাহিনী, র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন ১৭ জুলাই পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজির মামলায় কারাগারে হাজী নজরুল : এমপি গাজী নজরুলের দাবি ষড়যন্ত্র

বিএনপির সরোয়ারকে সংসদে যাওয়া থেকে বিরত রাখতে জামায়াত প্রার্থীর করা আবেদনে আদেশ আগামীকাল

ওসমান হাদি হত্যা মামলায় সাক্ষ্য দিলেন অটোরিকশা চালক কামাল

জয়ের ব্যাপারে আমরা কনফিডেন্ট: তারেক রহমান

দোষী সাব্যস্ত হলেই হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে সরকার

সিসি ক্যামেরার বন্ধ করে ব্যাংকের সিন্দুক কেটে টাকা চুরি

টেকনাফে মালয়েশিয়াগামী নারী ও শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার

পালিয়ে যাওয়া আসামি ধরতে গিয়ে খালে পড়ে এসআইর মৃত্যু

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

বিদেশি অস্ত্রসহ চাকরিচ্যুত সেনাসদস্য আটক