Tuesday , 5 April 2022 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দেশে ফিরলেন সাংবাদিক জাহিদ

প্রতিবেদক
Newsdesk
April 5, 2022 4:05 pm
দেশে ফিরলেন সাংবাদিক জাহিদ

লিবিয়ায় নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ দেশে ফিরেছেন। বর্তমানে তিনি সাভারে তার নিজ বাড়িতে আছেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে এ তথ্য জানান সাংবাদিক জাহিদুর রহমান নিজেই।

তিনি বলেন, ইস্তাম্বুল থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সেখান থেকে তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা তাকে সাভারের শিমুলতলার বাসায় নিয়ে আসেন। তিনি আরও জানান, দেশে ফিরলেও তিনি ট্রমার মধ্যে আছেন।

সাংবাদিক জাহিদুর রহমান জাহিদ বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সেইসঙ্গে দুঃসময়ে পরিবারের পাশে যারা থেকেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গত ৩ মার্চ ভ্রমণের উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান জাহিদুর রহমান। সেখান থেকে তিনি লিবিয়ায় যান। পরে ২৩ মার্চ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে তিনি ও তার সঙ্গী প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম নিখোঁজ হন9। জাহিদুর রহমান বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত