Sunday , 6 November 2022 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জয়ের লক্ষ্যে ৩ পরিবর্তন

প্রতিবেদক
Newsdesk
November 6, 2022 4:32 am

অ্যাডিলেডে দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল নেদারল্যান্ডস। এ ফল বাংলাদেশের পক্ষেই গেল। এখন জিতলেই সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশ।

এমন সমীকরণে অ্যাডিলেডের ওভালে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসভাগ্য সহায় হয়েছে টাইগারদের। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

অ্যাডিলেড ওভালে ঘটল আরেকটি অঘটন। ইতিহাস গড়ল নেদারল্যান্ডস। নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে ১৩ রানে হারিয়ে দিয়েছে ডাচরা।

এর ফলে বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য দারুণ সুযোগ তৈরি করে দিল নেদারল্যান্ডস।

এখন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার বিজয়ী দল‌ই ভারতের সঙ্গে উঠে যাবে সেমিফাইনালে। সাকিব-বাবরদের দুই দলেরই পয়েন্ট সমান ৪ করে।

এমন সমীকরণে অ্যাডিলেডের ওভালে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসভাগ্য সহায় হয়েছে টাইগারদের। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

সেমিফাইনালের টিকিট নিশ্চিতে ভারতের বিপক্ষে খেলা একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

বাদ দেয়া হয়েছে ইয়াসির আলী রাব্বি, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদকে।

তরুণ পেসার হাসান মাহমুদকে বিশ্রামে রেখে এবাদত হোসেনকে দলে অর্ন্তভূক্তি করা হয়েছে। অন্যদিকে ইয়াসির আলি রাব্বির বদলে স্পিনার নাসুম আহমেদকে খেলাবে আজ। পেসার শরিফুল ইসলামের বদলে দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেট কিপার), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির রাজনীতি বেপরোয়া গাড়ির চালকের মতো: কাদের

আওয়ামী লীগের বিচারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি

নড়াইলে প্রতিপক্ষের বাড়ির পেছনে হত্যা মামলার আসামির পা বাঁধা লাশ

সোমবার দুপুরে অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৫

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়লো ক্রেন, নিহত ২২

কোচিং নিয়ে ভিকারুননিসার অধ্যক্ষকে শিক্ষামন্ত্রীর কড়া নির্দেশ

যাত্রাবাড়ীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-প্রসাধনী জব্দ

কবি আবু বকর সিদ্দিক আর নেই