শনিবার , ৫ নভেম্বর ২০২২ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মামলা হয়নি, অনিশ্চয়তার মুখে ইমরান খান হত্যাচেষ্টার তদন্ত

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ৫, ২০২২ ৫:০১ পূর্বাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান হত্যাচেষ্টায় সন্দেহভাজন শুটার ও অস্ত্র সরবরাহকারীসহ এ পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। কিন্তু মামলা নিয়ে অচলাবস্থার কারণে আইনি জটিলতার মুখে পড়েছে এ ঘটনার তদন্ত। মামলার আসামি হিসেবে এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অন্তর্ভুক্তির দাবি থেকে পিটিআই প্রধান সরে না আসার জেরে এখনো নথিভুক্ত হয়নি অভিযোগ। খবর ডনের।

বলা হচ্ছে, ইমরান খানকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের নিয়ে বড় ঝামেলায় পড়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহী। তিনি ওই সেনা কর্মকর্তার নাম এফআইআর-এ অন্তর্ভুক্ত না করার পক্ষে মত দিয়েছেন। কিন্তু তাতে নারাজ ইমরান ও পিটিআই’র অন্যান্য নেতারা।

বিষয়টি নিয়ে শুক্রবার (৪ নভেম্বর) পাঞ্জাবের মন্ত্রিসভার বৈঠকে প্রচুর তর্ক-বিতর্ক হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ফয়সাল শাহকার এবং সরকারের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা।

এ সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, বৈঠকে মামলা নথিভুক্ত করার সব আইনি দিক সম্পর্কিত গুরুতর বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিষয়টি নিয়ে শুক্রবার (৪ নভেম্বর) পাঞ্জাবের মন্ত্রিসভার বৈঠকে প্রচুর তর্ক-বিতর্ক হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ফয়সাল শাহকার এবং সরকারের উচ্চপদস্থ একাধিক কর্মকর্তা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবেন না

জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাবাহিনী প্রধান

বুধবার থেকে ৬৪ জেলায় ট্রাকসেলে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে

জ্বালানি তেলের দাম কামানোর সুযোগ রয়েছে: বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বিশ্বে রোল মডেল হবে: আহসান হাবিব

পোস্টাল ভোটিং অ্যাপে ১১ লাখ নিবন্ধন, সময় বাড়ল ৫ জানুয়ারি পর্যন্ত

‘প্রমাণ করতে হবে দলীয় সরকার থাকলেও সুষ্ঠু ভোট হয়’

তিন সাংবাদিকদের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ মাহমুদ