বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাবাহিনী প্রধান

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৩, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট :

সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘১৭তম কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সেনানিবাসে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনাপ্রধান।

অভিষিক্ত হয়ে সেনাপ্রধান ওয়াকার বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্র ও সরঞ্জামাদিসহ বহু উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, চলমান এ প্রক্রিয়াকে আরও বেগবান ও আধুনিকায়ন করতে কাজ করার প্রত‍্যাশা ব‍্যক্ত করেন তিনি।

দেশের যে কোন কল্যাণময় কাজে নিজেকে সচেষ্ট রাখার কথাও জানান সেনা প্রধান।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩৭তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন। এসময় আধুনিক যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহবান জানান তিনি।

সেনাপ্রধানকে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে কর্ণেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন রেজিমেন্টের জেষ্ঠ্যতম অধিনায়ক এবং জ্যেষ্ঠতম মাষ্টার ওয়ারেন্ট অফিসার।

রেজিমেন্টের ১৭তম কর্ণেল অব দি রেজিমেন্ট হিসাবে তাকে নির্বাচিত করার সংশ্লিষ্ট সকলকেও ধন্যবাদ জানান সেনাপ্রধান।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ৯২৪ জন সদস্যের আত্মউৎসর্গ কথা স্মরণ করে মুক্তিযুদ্ধে রেজিমেন্টের গৌরবময় ভূমিকা তুলে ধরেন তিনি।

পরে সেনা প্রধান রেজিমেন্ট সদস্যদের সালাম গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।

এর আগে, প্যারেড গ্রাউন্ডে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি চৌকষ দল সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক রাখতে চায় ভারত: প্রণয় ভার্মা

বৈষম্যবিরোধী পরিচয়ে দুজনকে অপহরণ, আটক ৪

‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে শোকজ, এক দিনের মধ্যে খোলার নির্দেশ

ঈদযাত্রায় ১৫ দিনে দুর্ঘটনায় ৩৯৪ মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি

রাতভর বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী

মধ‍্যরাতের সংবাদ সম্মেলনই বলে দেয় সরকারের অবস্থা ভয়াবহ: দুদু

গরু চুরির মামলায় গ্রেপ্তার বাবলীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

জুন মাসের মধ্যে চালু হবে বিআরটি প্রকল্প: ওবায়দুল কাদের

নির্বাচন ঘিরে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে নির্বাচন কবে: গোয়েন লুইস