বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভয় দেখিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না: রিজভী

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৮, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


হুমকি দিয়ে ভয় দেখিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটি অবৈধ নির্বাচনের বিরুদ্ধে আমরাসহ সমস্ত দলগুলো সংগ্রাম করছি জনগণের ভোটের জন্য, মতপ্রকাশের স্বাধীনতার জন্য। কিন্তু জনগণকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে, আইনশৃঙ্খলাবহিনীকে দিয়ে তারা ভোট দেয়াতে চায়।

অসহযোগ আন্দোলন সফল করার জন্য বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর কাফরুল ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে এ কথা বলেন তিনি।

জনগণ একতরফা তামাশার নির্বাচন প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, যেখানে মানুষের মন থেকে ভোট দেওয়ার কোনো আগ্রহ নেই, সেখানে হুমকি দিয়ে ভোটে নেওয়া যাবে না।

মন্ত্রী-এমপিদের দুর্নীতির খবর এখন মানুষের মুখে মুখে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের সম্পদ লুট করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত হলফনামায় মন্ত্রী-এমপিদের সম্পদের যেসব তথ্য প্রকাশিত হয়েছে, টিআইবি যে রিপোর্ট প্রকাশ করেছে, তাদের লুটের সম্পদের পরিমাণ আরও বহুগুণ বেশি। অবৈধ সরকারের নেতা-কর্মীদের সম্পদ বাড়লেও ঋণের বোঝা পড়ছে জনগণের কাঁধে। তাদের হাত থেকে মুক্তি পেতে পাতানো নির্বাচনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে চিকিৎসককে মারধর , কর্মবিরতি, গ্রেপ্তার ৪

সেপ্টেম্বরের আগেই তফসিল ঘোষণা হতে পারে : সিইসি

সিরাজগঞ্জে সাংবাদিককে অপহরণ করে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

গাজার পর ধ্বংসস্তূপ লেবানন, নিহতের সংখ্যা ছাড়াল ২ হাজার

বাড়াবাড়ি তো সরকার করছে, হুমকি-ধমকিতে দমানো যাবে না: ফখরুল

বাড়াবাড়ি তো সরকার করছে, হুমকি-ধমকিতে দমানো যাবে না: ফখরুল

গত অর্থবছরে নতুন ৭টি দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করেছে ওয়ালটন

পহেলা বৈশাখে নিরাপত্তার কোনো হুমকি নেই: র‍্যাব মহাপরিচালক

সালমান-আনিসুলসহ ছয়জনকে নতুন মামলায় গ্রেপ্তার

ঢাকার পরিবেশ রক্ষায় সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন জরুরি : পরিবেশ উপদেষ্টা 

গাজীপুরে দুই কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ, হামলা-ভাঙচুর