Tuesday , 10 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে: ড. ইউনূস

প্রতিবেদক
Newsdesk
September 10, 2024 9:48 pm

নিজস্ব প্রতিবেদক :

শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রতিষ্ঠানগুলোকে নতুন করে উদ্ভাবন করতে হবে। বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসব বাস্তবায়নে ডাচদের সমর্থন চান প্রধান উপদেষ্টা।

রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গাদের অবশ্যই শিক্ষিত ও প্রশিক্ষিত করতে হবে। এ ব্যাপারে গুরুত্বারোপ করতে হবে। যাতে তাদের ভবিষ্যৎ অন্ধকার না হয়।

এ সময় ডাচ রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন জানান, কৃষি ও পানিসহ সম্ভাব্য ব্যবসার ক্লাস্টারে তারা আরও বিনিয়োগ বাড়াতে কাজ করবেন।

প্রসঙ্গত, বৈঠকে এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও ডেপুটি ডাচ রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মঙ্গলবার ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন বন্ধ

রোহিঙ্গা ভোটারের তালিকা চেয়েছেন হাইকোর্ট

প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপে দেশে গুনগত পরিবর্তনের ধারার সূচনা হয়েছে: প্রেস সচিব

দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিলের দাবি

শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর

পৃথক সার্ভিস কমিশন ও এনআইডি আইন বাতিলে দ্রুত পদক্ষেপ চায় ইসি

এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন আর নেই

পটুয়াখালী প্রেসক্লাবের নতুন সভাপতি কিবরিয়া সম্পাদক লিটু নির্বাচিত

অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান