বৃহস্পতিবার , ২৬ মে ২০২২ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

লাইভ দেওয়ার সময় সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলা

প্রতিবেদক
Newsdesk
মে ২৬, ২০২২ ১০:২০ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজও ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক আবির আহমেদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তার মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক আবিরকে পিটিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আবির আহমেদ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগ ও ছাত্রদল নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা আমি লাইভ দিচ্ছিলাম। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ওপর হামলা করেন। তারা আমার মুঠোফোন ছিনিয়ে নিয়ে যান।’

পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ফেসবুক পেজ থেকে লাইভ করার সময় মাহফুজ কোভিদ নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে হাইকোর্ট এলাকার আশপাশে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে তারা মিছিল বের করেন। মিছিলটি হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বরের দিকে অগ্রসর হয়।

দোয়েল চত্বর এলাকায় আগে থেকেই অবস্থান করছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ ওএসডি

বিশ্বশান্তির প্রশ্নে কাণ্ডজ্ঞানহীন আচরণ প্রত্যাশিত নয়: ধর্মমন্ত্রী

সাগর-রুনি হত্যা: রাষ্ট্রপক্ষকে সহায়তার অনুমতি পেলেন ৯ আইনজীবী

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীতে বসছে ১৯টি অস্থায়ী কোরবানির পশুর হাট

জেএমবির ৮ সদস্যেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ১০ দূতাবাসের ৩৮ কর্মকর্তার তথ্য চাইল দুদক

হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী তিন দিনের রিমান্ডে

দিল্লিতে ভারী বৃষ্টি: ৪ জনের মৃত্যু, ২০০ ফ্লাইট বিলম্বিত

কানাডায় আগের স্বামীর কাছে ইভা, সৌরভকে বাসায় ডেকে ৪ টুকরো