মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের বিরুদ্ধে ৪ ধর্ষণ মামলা

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৯, ২০২৫ ২:০৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক :

নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-মারিতের ছেলে মারিউস বর্গ হোয়িবি গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে মোট ৩২টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে চারটি ধর্ষণের মামলা রয়েছে।

অভিযোগ অনুযায়ী, হোয়িবি চার ভিন্ন নারীর সঙ্গে ধর্ষণের পাশাপাশি এক সাবেক সঙ্গীকে গৃহ নির্যাতন করেছেন। এছাড়া গোপনে একাধিক নারীর ভিডিও ধারণ ও তাদের যৌনাঙ্গের ছবি তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

প্রসিকিউশন আরও জানিয়েছে, তিনি পুলিশের হয়রানি এবং একাধিক ট্রাফিক আইন ভঙ্গের সঙ্গেও জড়িত।

দ্য গার্ডিয়ান সূত্রে খবর, আগামী বছর শুরুর দিকে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হবে। সবচেয়ে গুরুতর অভিযোগে দোষী প্রমাণিত হলে তাকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর নরওয়ে জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণ, হোয়িবির সৎ বাবা হলেন ক্রাউন প্রিন্স হাকন, যিনি ভবিষ্যতে নরওয়ের রাজা হবেন।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

হাদির সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

‘জামায়াত জোট থেকে ইসলামী আন্দোলনের সরে আসার কারণ আদর্শগত-রাজনৈতিক’

প্রতিষ্ঠান প্রধানকে জোর করে পদত্যাগপত্র গ্রহণ করানো নিন্দনীয়

এশিয়া কাপে ভারতকে হারিয়ে বদলা নিল পাকিস্তান

এশিয়া কাপে ভারতকে হারিয়ে বদলা নিল পাকিস্তান

টেকনাফের পাহাড়ে পাচারের উদ্দেশ্যে জিম্মি ৩৯ উদ্ধার: আটক ২

তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস

দুদকের অনুসন্ধানে চিহ্নিত: জড়িত শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান

পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ পাঁচ দিনের রিমান্ডে

১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি