Tuesday , 30 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

১২ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

প্রতিবেদক
Newsdesk
January 30, 2024 12:39 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশের ১২ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়তে থাকবে। এরপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারির পর আবার তাপমাত্রা কমতে পারে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা হলো ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, রংপুর বিভাগে এবং এর পাশাপাশি গোপালগঞ্জ, নওগাঁ, মৌলভীবাজার ও ফেনীতে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকাল বুধবার থেকে এর বিস্তৃতি আরও কমে যাবে। রংপুর বিভাগের জেলার সংখ্যা আট। সেই অনুযায়ী দেশের ১২ জেলায় আজ শৈত্যপ্রবাহ বইছে।

তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু শৈত্যপ্রবাহ থাকে বলে গণ্য করা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ। সে অনুযায়ী, গতকাল পঞ্চগড় ও দিনাজপুরে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

এর মধ্যে আবহাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ১ ও ২ ফেব্রুয়ারি এই বৃষ্টি হতে পারে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত