Friday , 3 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ইন্দোনেশিয়ায় মার্কিন পাইলটকে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হলো বিমান

প্রতিবেদক
Newsdesk
July 3, 2026 10:47 am

আন্তর্জাতিক ডেস্ক :

ইন্দোনেশিয়ার অশান্ত ও প্রত্যন্ত পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে এক মার্কিন পাইলটকে গুলি করে হত্যা করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা। একই সাথে তারা একটি বেসামরিক যাত্রীবাহী বিমানে সম্পূর্ণ আগুন ধরিয়ে দিয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়া সরকারের প্রতি একটি বিশেষ ‘বার্তা’ বলে দাবি করেছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী।

শুক্রবার (৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।।

ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি বা টিপিএনপিবি-এর মুখপাত্র সেব্বি সামবোম নিহত ওই মার্কিন পাইলটের নাম নিকোলাস এফ গসেলিন বলে নিশ্চিত করেছেন। তিনি জানান যে হাইল্যান্ড পাপুয়া প্রদেশের ইয়াহুকিমো অঞ্চলে বিমানটি অবতরণ করার পরপরই তাদের যোদ্ধারা পাইলটকে গুলি করে এবং উড়োজাহাজটিতে অগ্নিসংযোগ করে।

বিচ্ছিন্নতাবাদীদের দাবি, ওই যাত্রীবাহী বিমানটি নিয়মিতভাবে ইন্দোনেশিয়ার সশস্ত্র সেনা সদস্যদের ওই অঞ্চলে আনা-নেওয়া করছিল এবং এর মাধ্যমে তারা বিদ্রোহীদের দেওয়া পূর্ব সতর্কবার্তা বা আলটিমেটাম সরাসরি লঙ্ঘন করেছে।

অন্যদিকে পাপুয়ায় মোতায়েন ইন্দোনেশিয়ার যৌথ পুলিশ ও সামরিক অভিযান ইউনিটের মুখপাত্র ইউসুফ সুতেজো ইয়াহুকিমো অঞ্চলের একটি বিমান বন্দরে মার্কিন পাইলট চালিত একটি বিমান পুড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে বিমানটিতে বিদ্রোহীরাই আক্রমণ করেছে কিনা কিংবা পাইলট নিহত হয়েছেন কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি। ওই কর্মকর্তা আরও জানান যে পুড়ে যাওয়া বিমানটিতে থাকা বাকি সাতজন আরোহীর সবাই স্থানীয় পাপুয়ান নাগরিক ছিলেন।

প্রাকৃতিক সম্পদে ভরপুর পাপুয়ার পশ্চিমাঞ্চলে ইন্দোনেশিয়ার শাসন থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়ার জন্য দীর্ঘ সময় ধরে একটি মৃদু সশস্ত্র সংঘাত বা গৃহযুদ্ধ চলছে। সাম্প্রতিক সময়ে আধুনিক ও উন্নতমানের অস্ত্র হাতে পাওয়ায় এই স্বাধীনতাকামী বিদ্রোহীদের হামলার তীব্রতা এবং নিহতের সংখ্যা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।

সূত্র: গার্ডিয়ান

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link