Wednesday , 8 July 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ইরানে আবারও হামলা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক
Newsdesk
July 8, 2026 10:41 am

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানের মধ্যেই দেশটির বিভিন্ন জায়গায় শক্তিশালী সিরিজ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেসম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (৮ জুলাই) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মাইক্রো ব্লগিং সাইট এক্সে হামলার তথ্য নিশ্চিত করেছে। এর আগে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছিল, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, মঙ্গলবার (৭ জুলাই) ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। এর জবাবে আজ রাতে তাদের ওপর শক্তিশালী হামলা চালানো হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করা।

বাণিজ্যিক জাহাজে ইরানের হামলাকে বিপজ্জনক ও যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিযোগ করেছে সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে, এ ধরনের হামলা অনাকাঙ্খিত।

এদিকে ইরানি বার্তাসংস্থা আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সিরিকে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য মিনাব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সিরিকের মাছ ধরা ও বাণিজ্যিক জেটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ২৮ জুলাই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সপরিবারে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। দীর্ঘ ৪ মাস পর তার জানাজা ও দাফন অনুষ্ঠান হচ্ছে। এতে ১২ মিলিয়নের অধিক মানুষ অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মিডিয়া। এছাড়া বিশ্বের ৭০টির অধিক দেশের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেছে। এমন সময়ে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ঘটলো।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে: প্রধানমন্ত্রী

জামায়াত এমপির ভাইরাল ভিডিও : আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

প্রতিটি কন্যার স্বপ্ন পূরণে পাশে থাকবে রাষ্ট্র: তারেক রহমান

​উন্নয়নের সচিত্র অঙ্গীকারের আড়ালে ‘মরণফাঁদ’: আড়াই দশকে-ও বদলায়নি মির্জাগঞ্জের মানসুরাবাদ সড়ক

সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণ উচিত: তথ্য প্রতিমন্ত্রী

বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচী ঘোষণা শিক্ষার্থীদের

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সরকারি পদক্ষেপে ডিমের দাম ডজনে ২৫-৩০ টাকা কমেছে

সাভারের প্রেশারকুকার বোমাটি নিষ্ক্রিয় করেছে পুলিশ