Wednesday , 12 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

সাভারের প্রেশারকুকার বোমাটি নিষ্ক্রিয় করেছে পুলিশ

প্রতিবেদক
Newsdesk
August 12, 2026 5:12 pm

অপরাধচিত্র প্রতিনিধি (সাভার): ঢাকার সাভারের সাধাপুর এলাকায় মসজিদের মাঠে প্রেশারকুকারে রাখা বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। বেলা সাড়ে তিনটার দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। এ সময় দূর থেকে বিকট শব্দ শোনা যায় এবং আকাশের দিকে সাদা ধোঁয়া উড়তে দেখা যায়।
এ সম্পর্কে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্ব উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, বেলা পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে আসে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট। বেলা ৩টা ২৮ মিনিটের দিকে তারা বোমাটি নিষ্ক্রিয় করে।
এর আগে ১১ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাধাপুর গোপের বাড়ি লালটেক ঘোড়া মসজিদের মাঠে স্থানীয় লোকজন একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান। ড্রামের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো একটি প্রেশারকুকার ছিল। পরে স্থানীয় লোকজন ড্রাম থেকে প্রেশারকুকারটি বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।
এসআই ইমরান হোসেন জানান, আজ সকাল আটটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো স্কচটেপে মোড়ানো প্রেশারকুকারটি দেখতে পায়। এরপর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।
সাভারে স্কচটেপে মোড়ানো প্রেশার কুকার, বোমা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ
স্থানীয় একাধিক বাসিন্দার বরাত দিয়ে পুলিশ জানায়, তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাতে প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে গেছেন। তবে তাঁরা কারা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
আজ বেলা পৌনে ২টার দিকে ঘটনাস্থলে আসে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট। এরপর তারা বোমা নিষ্ক্রিয় করে।
স্থানীয় বাসিন্দা আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অনেক আগেই আমাদের ওই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। অনেকক্ষণ অপেক্ষার পর বোমা বিস্ফোরণের বিকট শব্দ শুনি। আকাশে ধোঁয়া উড়তে দেখি।’

সর্বশেষ - রাজনীতি