আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
এতে জানানো হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও ৬০ জন।
এর আগে, এর আগে, দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাবে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা চালায় ইসরায়েল।


















