Saturday , 28 February 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

যমুনা ছেড়েছেন ড. ইউনূস

প্রতিবেদক
Newsdesk
February 28, 2026 8:39 pm

নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরকারি বাসভবন ‘যমুনা’ ছেড়ে গুলশানে নিজের বাড়িতে উঠেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে তিনি যমুনা ত্যাগ করেন।

২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস গুলশানের বাসা ছেড়ে সরকারি বাসভবন যমুনায় ওঠেন।

রাজধানীর হেয়ার রোডের ৩০ নম্বরে অবস্থিত যমুনা প্রায় ৩.২৫ একর জায়গাজুড়ে বিস্তৃত। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাসভবনে ওঠার কথা রয়েছে।

 

 

সর্বশেষ - রাজনীতি