Tuesday , 17 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

প্রতিবেদক
Newsdesk
June 17, 2025 5:21 pm

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় মঙ্গলবার ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের বেশ কয়েকটি অংশে সাইরেন বেজে উঠছে।

ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানি হামলা প্রতিহত করার জন্য ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। ইসরায়েলের বাসিন্দাদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে ইরানের নতুন হামলায় পাঁচজন আহত হওয়ার তথ্য দিয়েছে ইসরায়েলি জরুরি পরিষেবা কর্মকর্তারা। তবে আহতদের অবস্থা গুরুতর নয়।

ইসরায়েলের জরুরি পরিষেবার মুখপাত্র ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছেন, মধ্য ইসরায়েলের একটি বাস পার্কিং লটে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় সেখানে পাঁচজন হালকা আহত হয়েছেন বলে জানা গেছে।

মুখপাত্র আরও বলেন, অন্য কোনো স্থানে ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত