Monday , 4 November 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

কমলা জয়ী হলে অভিবাসীদের জন্য সীমান্ত খুলে দেবেন: ট্রাম্প

প্রতিবেদক
Newsdesk
November 4, 2024 5:51 pm


আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কমলা হ্যারিস নির্বাচিত হলে সীমান্ত খুলে দেবেন; যাতে অভিবাসী, সংঘবদ্ধ গ্যাং ও অপরাধীরা অনুপ্রবেশ করতে পারে।

নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের কিনস্টনে রিপাবলিকান পার্টির এক সমাবেশে এমন মন্তব্য করেন ট্রাম্প। খবর এনডিটিভি’র।

ট্রাম্পের দাবি, কমলা যা বলেন তার সবই মিথ্যা। তার কোনো রূপকল্প নেই, কোনো মতাদর্শ নেই এবং কোনো সমাধান নেই। তিনি শুধু বলতে পারেন, ডোনাল্ড ট্রাম্প এটা করেছেন, ডোনাল্ড ট্রাম্প সেটা করেছেন।

তিনি আরও বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস যদি জয়ী হতে পারেন, তাহলে প্রথম দিনেই সীমান্ত খুলে দেবেন। আমি জানি, কেন তিনি এটা করবেন। এটা কেউই জানেন না। আমি জিতলে যুক্তরাষ্ট্রের জনগণই আবার এদেশের শাসক হবে। কমলা তার শপথের লঙ্ঘন করেছেন। আমাদের সার্বভৌমত্বের সীমানা উচ্ছেদ করেছেন।’

নির্বাচনী সমাবেশে যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি ও নিরাপত্তা পুনরায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতিতে জোর দিয়েছেন ট্রাম্প। সেইসঙ্গে দেশটির ক্ষুদ্র ব্যবসায়ী ও কর্মজীবীদের কর হ্রাস এবং প্রবীণ নাগরিকদের ভাতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা ব্যবস্থার ওপর আরোপিত কর কমিয়ে আনারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রিপাবলিকান এই প্রার্থী বলেন, ‘যেদিন আমি শপথ নেব, সেদিনই অভিবাসীদের হানা শেষ হবে। একই দিনে আমাদের দেশকে পুনরুদ্ধারের কাজ শুরু হবে। আমার পরিকল্পনা অনুযায়ী, কর্মজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কর কমিয়ে দেয়া হবে।’

এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শেষ সময়ে সোমবার ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো চষে বেড়াচ্ছেন দুই প্রার্থী— ডোনাল্ড ট্রাম্প ও কমালা হ্যারিস। নির্বাচন নিয়ে করা জরিপগুলো দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াইয়ের আভাস দিচ্ছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই

মালয়েশিয়াগামী প্রতারিতরা মামলা করলে ব্যবস্থা নেবে সিআইডি

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

ময়মনসিংহে দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১

পাচার অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা

এমপি আনারের মরদেহ খুঁজতে স্যুয়ারেজ লাইন ভাঙা হবে

ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে

সরকার পতনের পর আমলাতন্ত্র শক্তিশালী হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার