সোমবার , ১৫ জানুয়ারি ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত আরও ৩৩

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১৫, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে আরও ৩৩ জন নিহত হয়েছে। গাজা সিটির উত্তরাঞ্চলে সোমবার সকালে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন আহতও হয়েছে। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, উত্তর গাজায় চিকিৎসাসেবাও সীমিত হয়ে গেছে। ইসরাইলি হামলায় একের পর এক হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কোনো হাসপাতালই এখন আরও পরিপূর্ণ সেবা দেওয়ার অবস্থায় নেই বলে জানিয়েছে জাতিসংঘ।

এদিকে গাজার পাশাপাশি এবার পশ্চিম তীরেও উত্তেজনা বাড়ছে। রোববার সেখানে ইসরাইলি বাহিনীর হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। প্যালেস্টাইন লিবারেশন অরগ্যানাইজেশনের ওয়াসেল আবু ইউসেফ জানিয়েছেন, পশ্চিম তীরের পরিস্থিতিও খারাপ হতে শুরু করেছে।

গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর পরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরাইলি বাহিনী। গাজা ও পশ্চিম তীরে বিগত ১০০ দিনের সংঘাতে এখন পর্যন্ত ২৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৩ হাজার ৯৬৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬০ হাজার ৫৮২ জন।

গাজায় ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে টেলিযোগাযোগ বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্যালেস্টাইন টেলিকমিউনিকেশন কোম্পানি পালটেল। সংস্থাটি জানিয়েছে, সেখানে টেলিযোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ করতে গিয়ে তাদের দুই কর্মী নিহত হয়েছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বেনাপোল এক্সপ্রেসে আগুন : ৪০ দিন পর মরদেহ বুঝে পেল ৪ পরিবার

বিএনপি নেতাকর্মীদের প্রথম ও শেষ ঠিকানা বাংলাদেশ: তারেক রহমান

মাল্টা চাষে ঝুঁকছেন মৌলভীবাজারের চাষিরা

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ক’ওয়েলথ মহাসচিবের অভিনন্দন

জা‌লিয়া‌তি ও টাকা পাচারের অভিযোগে নাফিজ সরাফাত‌কে দুদকে তলব

পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা

ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না : নজরুল ইসলাম

নাইজেরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন নিহত

‘ফ্যাসিবাদের দোসররা দেশে-বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে’

কুমিল্লায় যুবককে হত্যা করে অটোরিকশা ছিনতাই