মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দেশের বাইরে থেকেই হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১২, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ


আন্তর্জাতিক ডেস্ক :

পদত্যাগ করেছেন হাইতির অনির্বাচিত প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। গায়ানার প্রেসিডেন্ট এবং ক্যারিবিয়ান কমিউনিটির (কেরিকম) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশটিতে কয়েক সপ্তাহ ধরে সহিংসতা চলছিল। সহিংসতা শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছে গ্যাং দলগুলো।

হাইতিতে রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করার জন্য সোমবার জ্যামাইকায় আঞ্চলিক নেতারা মিলিত হন। কেরিকমের জরুরি শীর্ষ সম্মেলন চলার সময় এরিয়েল হেনরির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ইরফান আলী। খবর আলজাজিরার।

ইরফান আলী বলেন, আমরা তার (এরিয়েল হেনরি) পদত্যাগের বিষয়টি জানতে পেরেছি। এসময় একটি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কাউন্সিল প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নামকরণের বিষয়ে আলোচনার কথাও জানান তিনি।

প্রেসিডেন্ট মইসি হত্যার পর থেকেই ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হেনরি। ২০১৬ সাল থেকে হাইতিতে কোনও নির্বাচন হয়নি।

চলতি মাসের শুরুর দিকে হাইতিতে যৌথ বাহিনী মোতায়েনের চুক্তিতে স্বাক্ষর করতে কেনিয়া সফরে ছিলেন হেনরি। সে সময় দেশটির রাজধানীর দুটি কারাগারে হামলা চালিয়ে সরকার বিরোধী গ্যাংরা বেশ কিছু অপরাধিকে মুক্ত করে নিয়ে যায়।

হেনরিকে দেশে ফিরতে না দেওয়ার লক্ষ্যে দেশটির বিমানবন্দরেও হামলা চালায় সরকার বিরোধীরা। দেশে ফিরতে ব্যর্থ হওয়ার পর বর্তমানে তিনি পুয়ের্তো রিকোতে অবস্থান করছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সালমান এফ রহমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট রাজবাড়ী মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট রাজবাড়ী মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন

থার্ড টার্মিনাল: বিপুল অর্থ লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদক

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণনাশের ভয়ে ক্যাম্পাস ছেড়ে কুরিয়ারে অভিযোগ পাঠালেন নির্যাতনের শিকার শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণনাশের ভয়ে ক্যাম্পাস ছেড়ে কুরিয়ারে অভিযোগ পাঠালেন নির্যাতনের শিকার শিক্ষার্থী

পালিয়ে যাওয়া স্ত্রীর ডিভোর্স লেটার লাগে না : রিজভী

রাজশাহীর সাবেক এমপি আসাদ ঢাকায় গ্রেফতার

জনগণের সেবা এবং সন্ত্রাস দমন করুন: পুলিশের প্রতি প্রধানমন্ত্রী

এবার রাজউক পরিচালক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জাহাজভাঙা কারখানায় ডাকাতের হামলায় ২ নিরাপত্তাকর্মী নিহত