সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পালিয়ে যাওয়া স্ত্রীর ডিভোর্স লেটার লাগে না : রিজভী

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২১, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পালিয়ে যাওয়া স্ত্রীর যেমন ডিভোর্স লেটার লাগে না, ঠিক তেমনই পালিয়ে যাওয়া নেত্রীরও পদত্যাগ পত্রের প্রয়োজন হয় না।

তিনি বলেন, শিক্ষা জীবনে ছাত্রলীগ করা রাষ্ট্রপতি পলাতক শেখ হাসিনাকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন।

সোমবার (২১ অক্টোবর) ছাত্র-জনতার আন্দোলনে নিহত শিক্ষার্থী শহীদ শাইখ আসহাবুল ইয়ামিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রিজভী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তাদের কালো টাকা ও বেআইনি অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। তারা মহড়া দিচ্ছে। আওয়ামী লীগের কাছে রাজনীতি ছিলো মাফিয়াতন্ত্র ও হরিলুটের আসর।

এসময় রুহুল কবির রিজভী বলেন, মানুষ দু-মুঠো যাতে খেতে পারে এজন্য বাজার সিন্ডিকেট, মার্কেট সিন্ডিকেট যারা এতদিন ধরে করে রেখেছে তাদেরকে গ্রেফতার করুন। আমরা অল্প কিছু ড্রাইভ দেখতে পাচ্ছি, ব্যাপক ড্রাইভ আমরা দেখতে পাচ্ছি না। গণতন্ত্র তো হলো শান্তির পথে মানুষ যাতে বসবাস করতে পারে এবং খোলা গলায় যাতে মানুষ সমালোচনা করতে পারে, কথা বলতে পারে এটাই তো গণতন্ত্র। আইনের শাসন থাকবে কে কোন দল করে সেটা বড় কথা নয়। যে অন্যায় করবে তাকেই পুলিশ ধরবে, এটাই গণতন্ত্র।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের লোকজন গুলাগুলি করেছে। আওয়ামী লীগের লোকজন জন-অরণ্যের মধ্যে লুকিয়ে থেকে প্রয়োজন মতো বের হয়ে তারা দেশকে অস্থিতিশীল করবে। যে কারণে অন্তর্বর্তী সরকারকে বিএনপি বারবার চাপ দিয়ে আসছে। যদি ফ্যাসিবাদের পুনর্জীবন ঘটে তাহলে এর দায় তাদের নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহবায়ক আতিকুর রহমান রুমন, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক অধ্যক্ষ আমিনুল ইসলাম, দলের কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খোন্দকার আবু আশফাক, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, সাবেক ছাত্রনেতা মঞ্জুর মোর্শেদ ইমন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা হাসান, রনি, শারিফুল ইসলাম ও মশিউর রহমান মহান প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ফেসবুক দিচ্ছে ফেলোশিপ, বছরে দেবে ৪২,০০০ ডলার

বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সোমবার

মিত্ররা ইসরাইলের সঙ্গে‘ যুদ্ধে পিছ পা হবে না’: ইরান

অপশক্তির মুখে অস্ত্র তুলে দিতেই টিআইবি’র এমন প্রতিবেদন : পররাষ্ট্রমন্ত্রী

মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষকের বিচার চান গয়েশ্বরের

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৯ ডিগ্রি

বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

নেত্রকোণায় স্বাস্থ্যসেবায় অনিয়ম ও অসদাচরণের অভিযোগ সরকারি চিকিৎসকের বিরুদ্ধে

আখাউড়া-আগরতলা রেলপথসহ ৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন হাসিনা-মোদি