Thursday , 24 July 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রাশিয়ায় ৫০ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

প্রতিবেদক
Newsdesk
July 24, 2025 3:53 pm

আন্তর্জাতিক ডেস্ক :

৪৯ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। চীন সীমান্তবর্তী রাশিয়ার আমুর অঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বলা হচ্ছে, ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) এনডি টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির মূল অংশে আগুন লাগে। আর ধ্বংসাবশেষটি আমুর অঞ্চলে পাওয়া গেছে।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ টেলিগ্রামে লিখেছেন, আন্তোনভ-২৪ বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাওয়ার সময় রাডার থেকে ‘অদৃশ্য’ হয়ে যায়।

প্রাথমিক তথ্য অনুসারে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় তাদের সবার মৃত্যু হয়েছে।

 

 

সর্বশেষ - জেলার খবর