Tuesday , 10 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সিরিয়ায় শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

প্রতিবেদক
Newsdesk
December 10, 2024 5:09 pm

আন্তর্জাতিক ডেস্ক :

আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন স্থানে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হচ্ছে। এমনকি, গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকা ‘দখলে’ নিয়েছে ইসরায়েল।

সিরিয়ার ভূখণ্ডে অন্তত ২৫০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। গত ২৪ বছর ধরে সিরিয়ায় ক্ষমতায় ছিল বাশার আল আসাদ। বিদ্রোহীদের আক্রমণে গত রোববার তিনি পালিয়ে রাশিয়াতে আশ্রয় নিয়েছেন।

অসমর্থিত সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রনিয়ন্ত্রিত ইসরায়েলি আর্মি রেডিও জানায়, সিরিয়ার ভূখণ্ডে ২৫০টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

বাশার আল-আসাদের সামরিক বাহিনীর ঘাঁটি, কয়েক ডজন যুদ্ধবিমান, ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, উৎপাদন ক্ষেত্র, ওয়্যারহাউস এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল।

এদিকে বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার কৃতিত্ব দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার সিরিয়া-ইসরায়েল সীমান্ত পরিদর্শনে গিয়ে নেতানিয়াহু বলেন, ‘আসাদ সরকারের প্রধান সমর্থক ইরান ও হিজবুল্লাহর ওপর আমরা যে আঘাত হেনেছি, তার প্রত্যক্ষ ফলাফল এটি।’

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গোলান মালভূমির সিরিয়া-নিয়ন্ত্রিত এলাকায় ইসরায়েলি অনুপ্রবেশকে একটি ‘বিপজ্জনক পদক্ষেপ’ ও সিরিয়ার সার্বভৌমত্বের ওপর নির্লজ্জ আক্রমণ, পাশাপাশি এটিকে দোহা আন্তর্জাতিক আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে মনে করে।

সৌদি আরবও ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানিয়েছে। দেশটি বলেছে, ইসরায়েলের এমন আচরণ আন্তর্জাতিক আইনের ক্রমাগত লঙ্ঘন ও সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে দূরে ঠেলে দিতে পারে।

অন্যদিকে বাগদাদ ইসরায়েলের এসব কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছে, তেল আবিব আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতীয় ভিসার বিষয়ে এলো নতুন সিদ্ধান্ত

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে লতিফ সিদ্দিকীকে

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর

স্বাক্ষরিত সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি: মির্জা ফখরুল

গভীর রাতে সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ড

বিএনপি রাজপথ ছাড়বে না: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের হাইকমিশনার

পটুয়াখালী-৩ আসনে কার্যক্রম চালাতে নুরকে সহযোগিতার নির্দেশ বিএনপির !

ফরিদপুরের নগরকান্দায় পিতা কর্তৃক প্রবাসী ছেলের বউকে তালাক