শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৬, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক :

আজ ‘গিটার জাদুকর’ খ্যাত আইয়ুব বাচ্চুর জন্মদিন। রূপালী গিটার ফেলে চলে গেছেন কিংবদন্তি এই ব্যান্ড তারকা। তবে বাংলা সংগীতের আকাশে হয়ে আছেন ধ্রুবতারা। তিনি আজ বেঁচে থাকলে ৬২ পূর্ণ করে পা রাখতেন ৬৩ বছরে। কিন্তু ২০১৮ সালে তিনি চলে গেছেন না ফেরার দেশে। তাই ক্যালেন্ডার ঘুরে ১৬ আগস্ট এলেই যেন বিষাদের সুরটা ফের বেজে ওঠে। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। পরিবারের অমত থাকলেও ব্যান্ডের প্রতি তার ভালোবাসা জন্মায় একেবারে শৈশবেই। ছেলের এমন আগ্রহ দেখে ১১তম জন্মদিনে বাবা একটি গিটার কিনে দেন।

কিন্তু তখন কি আর কেউ কল্পনা করেছে, এই এগারোর কিশোর একদিন দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় গিটারিস্ট ও ব্যান্ড তারকা হয়ে উঠবেন। কলেজ জীবনে ওঠার পরই বন্ধুদের নিয়ে একটি ব্যান্ড গঠন করেন আইয়ুব বাচ্চু। প্রথমে এর নাম ছিল ‘গোল্ডেন বয়েজ’। পরে অবশ্য নাম বদলে ‘আগলি বয়েজ’ রাখেন। এই ব্যান্ডের গায়ক ছিলেন কুমার বিশ্বজিৎ। আর গিটারিস্ট ছিলেন আইয়ুব বাচ্চু। তারা স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে গান করতেন। ১৯৭৭ সালে ‘ফিলিংস’ ব্যান্ডে গিটারিস্ট হিসেবে যোগ দেন এবি। সেখানে তিনি জেমসের সঙ্গে বাজিয়েছিলেন। তবে আইয়ুব বাচ্চুর উত্থানের সূচনা মূলত ১৯৮০ সালে ‘সোলস’-এ যোগদানের পর। এই ব্যান্ডের হয়ে দশ বছর পারফর্ম করেছিলেন তিনি। অতঃপর ভাবলেন, নিজে কিছু করা যাক। সেই ভাবনা থেকে ১৯৯০ সালে গড়ে তোলেন ‘লিটল রিভার ব্যান্ড’। যা পরবর্তীতে ‘লাভ রানস ব্লাইন্ড’ বা ‘এলআরবি’ নামে বিপুল খ্যাতি লাভ করে।

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রেডক্রিসেন্ট’র সাবেক চেয়ারম্যনের সিকিউরিটি সহকারী জামিরুল নিয়োগ বাণিজ্যেই অঢেল সম্পদের মালিক

তুরস্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের

সাতক্ষীরায় ভারতীয় সীমান্তরক্ষীর মরদেহ উদ্ধার

নির্বাচন দাবি অপরাধ, এমন অবস্থার সৃষ্টি হয়েছে: তারেক রহমান

কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫

ওবায়দুল কাদেরসহ সাবেক ১৩ সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইনে জঙ্গি তৎপরতা পুলিশের বড় চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার

মাদকের ভয়াবহ আগ্রাসনে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির রংপুর বিভাগীয় জনসভায় চিড়া-মুড়ি-কম্বল নিয়ে  আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা

বিএনপির রংপুর বিভাগীয় জনসভায় চিড়া-মুড়ি-কম্বল নিয়ে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ড. আনিসুজ্জামান চৌধুরী