Tuesday , 3 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

সাইপ্রাসকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স

প্রতিবেদক
Newsdesk
March 3, 2026 10:20 pm

আন্তর্জাতিক ডেস্ক :

সাইপ্রাসকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন-বিরোধী আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ফ্রান্স। মঙ্গলবার ( ৩ মার্চ) সাইপ্রাসের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করেছে।

এ প্রসঙ্গে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘যদি অংশীদার দেশগুলো আমাদের সাহায্যের অনুরোধ করে, আমরা তাদের রক্ষা করতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে প্রায় চার লাখ ফরাসি নাগরিক অবস্থান করছে। এই পরিস্থিতিতে ফরাসি সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘাত সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করা।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্রান্সের প্রতিরক্ষা ও কূটনৈতিক কৌশল দ্বিগুণ করার চেষ্টা চলমান। যাতে অংশীদার দেশগুলোকে সুরক্ষা দেওয়া সম্ভব হয় এবং সংকট মোকাবেলায় সমাধান বের করা যায়।’

সর্বশেষ - রাজনীতি