Tuesday , 7 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

জুলাই আন্দোলন নিয়ে ৮ সিনেমা বানাবে সংস্কৃতি মন্ত্রণালয়

প্রতিবেদক
Newsdesk
January 7, 2025 5:49 pm

নিজস্ব প্রতিবেদক :

জুলাই-আগস্ট আন্দোলন নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আটটি মাঝারি দৈর্ঘ্যের সিনেমা নির্মাণ করা হবে। আর এই ৮ সিনেমা নির্মাণ করবেন হয়েছে অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, নুহাশ হুমায়ূন, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ আফরিন মৌ এবং মোহাম্মদ তাওকীর ইসলাম।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ তথ্য জানিয়েছেন।

ফারুকী বলেন, “এই আটজন চলচ্চিত্রকার নির্বাচনের জন্য আমাদের সার্চ কমিটি গত দুই মাসে তিনটি অফলাইন এবং একাধিক অনলাইন সভায় মিলিত হয়। কমিটির সদস্যরা বিভিন্ন বিষয় মাথায় রেখে প্রশিক্ষক-চলচ্চিত্রকারদের নাম প্রস্তাব করেন। সেসব প্রস্তাবনা থেকে এবং ১৬ জনের একটা লং লিস্ট বা লম্বা তালিকা বানানো হয়। তাদের সাথে কমিটি প্রাথমিক আলাপ সম্পন্ন করেন। সেই যোগাযোগ সাপেক্ষে আমাদের লম্বা তালিকায় থাকা চলচ্চিত্রকারদের প্রত্যাশা, আগ্রহ, জেন্ডার, কাজের ধরন এবং সার্বিক পোর্টফোলিও ইত্যাদি বিবেচনায় আটজনের চূড়ান্ত তালিকা করা হয়। আজকে সার্চ কমিটি আপনাদের সামনে আমাদের নির্বাচিত সেই আটজন চলচ্চিত্রকারের নাম প্রকাশ করতে যাচ্ছে, যারা এ বছর সংস্কৃতি মন্ত্রণালয়ের এই চ্যালেঞ্জিং কিন্তু জনগুরুত্বপূর্ণ এবং সৃজনশীল উদ্যোগের সঙ্গে থাকতে সম্মত হয়েছেন।”

ফারুকী আরও বলেন, আমরা স্পষ্ট করে এই আট নির্মাতাকে বলছি, সরকার তাদের কোনো প্রেস্ক্রিপশন দিচ্ছে না। আমরা চাইও না তারা কোনো প্রপাগান্ডা ছবি বানাক। আমরা চাই তারা এমন ছবি বানাক, যেটা এনগেজিং এবং পিস অব আর্ট হবে! এবং ছবিটি নিয়ে ওই ফিল্মমেকার নিজেরাই প্রাউড ফিল করবে!

সিনেমা নির্মাণের আগে এই আট নির্মাতার কাজ হবে ৮ বিভাগ জুড়ে প্রোডাকশন ওরিয়েন্টেড ফিল্মমেকিং ওয়ার্কশপ করা। যে ওয়ার্কশপগুলোর লক্ষ্য দুইটা। ১. প্রতি বিভাগে দশ জন করে প্রতিশ্রুতিশীল ফিল্মমেকারকে হাতে কলমে কাজ শেখানো। এই ওয়ার্কশপ পরিচালনা করবেন আটজন ফিল্মমেকার। ২. এই আট ফিল্মমেকার একই সাথে একটা করে ৪০ মিনিট দৈর্ঘের ছবি বানাবেন যে ছবিগুলো জুলাই মাসে ‘রিমেম্বারিং মুনসুন রেভুলেশন’ ফেস্টিভ্যাল উপলক্ষ্যে দেখানো হবে। পরবর্তীতে টেলিভিশন এবং অনলাইনেও দেখানো হবে এগুলো। এই ছবিগুলোতে সহকারী পরিচালক হিসাবে হাতেকলমে কাজ শেখার সুযোগ পাবেন ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা।

সংবাদ সম্মেলনে সার্চ কমিটির সদস্য লেখক এবং শিক্ষক সুমন রহমান বলেন, ৮টি বিভাগ থেকে যারা চলচ্চিত্র প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করতে চান, তাদের জন্য একটি আবেদন ফর্ম তৈরী করা হয়েছে। সেখান থেকে উপযুক্ত অংশগ্রহণকারীদের বাছাই করা হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিও : আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

সিরাজগঞ্জে সাংবাদিককে অপহরণ করে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময়

আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময়

শপিংমল থেকে ১৫৯ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেফতার ৩

বাণিজ্যিক জাহাজে রাশিয়ার হামলা: ৪ ভারতীয় নাবিক নিহত, ক্ষুব্ধ দিল্লি

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

‘মালিক-শ্রমিকদের তোষামোদিতে ঈদে বাড়ছে ভাড়া ও দুর্ঘটনা’

সিরিয়া থেকে সেনা ও নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইরান

বিচারপতি মানিকের গাড়িতে হামলা