Sunday , 12 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ব্র্যান্ডিং আইকন সৈয়দ আলমগীর

প্রতিবেদক
Newsdesk
January 12, 2025 9:41 pm

জাহিদ হাসান, নেত্রকোণা প্রতিনিধি : বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) আয়োজিত ২৩তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর ঢাকা শেরাটনের বলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় এ অনুষ্ঠানে। বাংলাদেশে মার্কেটিং জগতের সুপারস্টার হিসেবে পরিচিত সৈয়দ আলমগীরকে বিশেষ সম্মাননা দিয়েছে সিজেএফবি। তাকে বিজ্ঞাপনে নতুন ধারার উদ্ভাবক (অ্যাডভাটাইজিং ইনোভেশন) হিসেবে বিশেষভাবে এই সম্মাননা প্রদান করা হয়।
সৈয়দ আলমগীর নেত্রকোনার কেন্দুয়ার কৃতি সন্তান। তিনি এসিআই পিওর ফ্লাওয়ার লিমিটেড এবং এসিআই ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। এসিআই লিমিটেডের সাথে তার ১৯ বছরের পথচলা। উল্লেখ্য তিনি এসিআই সল্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকও।
সৈয়দ আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করার পর একটি বহুজাতিক ফার্মাসিউটিকাল কোম্পানি ‘মে ও বেকার লিমিটেড’-এ তার কর্মজীবন শুরু করেন। যা বর্তমানে সানফি এভেন্টিস নামে পরিচিত।
সৈয়দ আলমগীর এসিআই-এ যোগ দেয়ার আগে ছয় বছর যমুনা গ্রুপে গ্রুপ মার্কেটিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তিনি বিভিন্ন কৌশলগত বিপণন কার্যক্রমে সফল অনেক ব্র্যান্ড তৈরি করেছেন।এর মধ্যে ১০০% হালাল সাবান এর উপর তার কাজটি বোদ্ধা মহলে প্রশংসিত হয়েছে।
বাংলাদেশের জনসাধারণের জীবন-যাত্রার মান উন্নয়ন এসিআই-এর এই মিশন অর্জনের লক্ষ্যে তিনি দীর্ঘদিন এ অঙ্গনে কাজ করছেন। তার তত্ত্বাবধানে বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে বাংলাদেশের শিল্প-বাণিজ্যে নতুনমাত্রা যুক্ত করতে তার গুরুত্বপূর্ণ অবদান অনস্বীকার্য।
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) কর্তৃক সম্মাননা লাভ করায় সৈয়দ আলমগীর সম্মাননা লাভ করায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের নেত্রকোনা প্রকৃতি ও জীবন ক্লাব এবং চ্যানেল আইয়ের সাংবাদিক ফোরাম নেত্রকোনার পক্ষ তাকে অভিনন্দন জানায়।
এক জীবনে দেশ বিদেশের বহু সম্মাননায় ভূষিত হয়েছেন সৈয়দ আলমগীর। সিজেএফবির এই সম্মাননা পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, সাংবাদিকরা এই পুরস্কার দিয়ে আমাকে সারপ্রাইজড করেছে। আমি ভীষণভাবে সম্মানিত হয়েছি, কারণ এর আগে টেলিভিশন কর্তৃক মার্কেটিং সুপারস্টার হিসেবে সম্মানিত করা হয়েছিল। কিন্তু এবার জার্নালিস্টরা অ্যাডভাটাইজিং ইনোভেশন হিসেবে সম্মান দিয়েছে। তিনি বলেন, জুরি বোর্ড থেকে আয়োজক আমাকে যারা সম্মানিত করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। সিজেএফবির আয়োজন অত্যন্ত চমৎকার ছিল। পূর্ণিমা এবং নাঈমের উপস্থাপনাও আমাকে মুগ্ধ করেছে। সিজেএফবি ভিডিও প্রমোতে আমার সম্পর্কে স্টাডি করে যে ভিডিও বানানো হয়েছে সেটিও আমাকে সারপ্রাইজড করেছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

এবার হজে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন

মিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখলের চেষ্টা আওয়ামী দোসরদের

মুক্তিযুদ্ধে আহত হন মন্নাস আলী, ৫৫ বছর পর পেট থেকে গুলি অপসারণ

কারাগার থেকে পালানো ৫০০ আসামি এখনো পলাতক : কারা মহাপরিদর্শক

২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল

প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে, শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না: বিএনপিকে পাটওয়ারী

মাথাব্যথা বিএনপিকে নিয়ে না, দ্রব্যমূল্য নিয়ে: ওবায়দুল কাদের

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে স্থায়ী সমাধান চান আপিল বিভাগ: প্রধান বিচারপতি

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: ওবায়দুল কাদের

রমজানে চিনির কোন সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী