সোমবার , ৯ মার্চ ২০২৬ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

‘মৃত্যুর কিছুক্ষণ আগে চকলেট খেতে চেয়েছিলেন রোজী আফসারী’

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৯, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক :

গুণী অভিনেত্রী রোজী আফসারীর প্রয়াণের ১৯ বছর পূর্ণ হয়েছে। ২০০৭ সালের ৯ মার্চ কিডনিজনিত রোগে মাত্র ৫৭ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছিলেন রোজী। তার প্রকৃত নাম ছিল শামীমা আক্তার রোজী।

জন্মেছিলেন ১৯৪৬ সালে লক্ষ্মীপুর জেলায়। ১৯৬৪ সালে ‘এইতো জীবন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও তিনি প্রকৃত জনপ্রিয়তা পান ১৯৭৪ সালে ‘আলোর মিছিল’ চলচিত্রে অভিনয় করে।

১৯৭৫ সালে ‘লাঠিয়াল’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দীর্ঘ চার দশকের অভিনয়জীবনে প্রায় ৩৫০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন রোজী।

পাকিস্তানের ‘জাগো হুয়া সাবেরা’ ও ‘পুনম কি রাত’সহ প্রায় ২৫টি উর্দু সিনেমাতেও অভিনয় করেন তিনি। ‘সূর্য গ্রহণ’, ‘সূর্য সংগ্রাম’, ‘জীবন থেকে নেয়া’ ‘তিতাস একটি নদীর নাম’সহ ‘এই ঘর এই সংসার’ সিনেমাতে সালমান শাহ ও আলীরাজের বড় বোনের চরিত্রটি আজও দর্শকের মনে জীবন্ত।

রোজী আফসারীর মৃত্যুর স্মৃতি মনে করলে এখনো আবেগাপ্লুত হয়ে পড়েন তার স্বামী মালেক আফসারী। একবার তিনি বলেছিলেন, “চকলেট ছিল রোজীর খুব প্রিয়। মৃত্যুর কিছুক্ষণ আগেও সে চকলেট খেতে চেয়েছিল। বারডেম হাসপাতালের নিচ থেকে দুই টাকার একটি চকলেট এনে তার মুখে দেয়া হয়েছিল। কিন্তু সেই চকলেটের স্বাদ নেয়ার মাত্র ১৫ মিনিট পরই চিরবিদায় নেন রোজী।”

চলচ্চিত্রজীবনের উজ্জ্বল অধ্যায় শেষ করলেও আজও দর্শকদের হৃদয়ে বেঁচে আছেন এই গুণী অভিনেত্রী। তার মৃত্যুবার্ষিকীতে ভক্ত, সহকর্মী ও চলচ্চিত্রপ্রেমীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন তাকে।

সর্বশেষ - রাজনীতি