Monday , 22 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলছে : রিজভী

প্রতিবেদক
Newsdesk
January 22, 2024 1:13 pm


নিজস্ব প্রতিবেদক :

বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বলেছেন, বহুদলীয় গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলছে। অনেক ত্যাগ, রক্তের মধ্যদিয়ে সংগ্রাম অব্যাহত রয়েছে।

আজ সোমবার (২২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘৭ জানুয়ারি নির্বাচনের পর সরকার এখন আরও মারমুখী আচরণ করছে। দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। রাজনৈতিক আচরণের বদলে বিদ্বেষী মনোভাব পোষণ করছে। নির্বাচনকে কেন্দ্র করে গত তিন মাসে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার, নির্যাতন ও পঙ্গু করে ফেলা হয়েছে।’

তিনি বলেন, ‘আদালত থেকে জামিন পেলেও মুক্তি মিলছে না নেতাকর্মীদের। জেলগেট থেকে আবারও গ্রেপ্তার করা হচ্ছে। জেল গেটে খুশি না করা হলে মুক্তি মিলছে না। জেলগেটে টাকা না দেওয়ায় অসংখ্য নেতাকর্মী কারাগারে ধুকে ধুকে মরছে। সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের নির্যাতনে ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জোর দাবি জানাচ্ছি। দলের মহাসচিব মির্জা ফখরুলসহ আটক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির আহ্বান জানাচ্ছি।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ছিনতাইরোধে মাঠে নামবে পুলিশের বিশেষায়িত ৩ ইউনিট: আইজিপি

ড. ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে আবেদন

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২২

এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মন্ত্রী মির্জা ফখরুল

তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন প্রস্তাব

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে ওএসডি

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৩ নেতার ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ

কী করতে চান, দ্রুত জনগণের সামনে উপস্থাপন করুন: প্রধান উপদেষ্টাকে ফখরুল