Wednesday , 14 October 2026 |
শিরোনাম:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযানে ৬০০ কাব স্কাউট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার খুলে নেওয়ার অভিযোগ, উপাধ্যক্ষকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ও নানা প্রশ্ন

কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (স.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত ।

মাঠ সংস্কারের উদ্যোগে বাধা, ২৫ জনের বিরুদ্ধে মামলা: লোহাগাড়ায় শাহজাহানের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ

বিজয়নগরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছুরিকাঘাত, অভিযুক্তের বাবারও স্বীকারোক্তি

নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র হচ্ছে: রিজভী

প্রতিবেদক
Newsdesk
October 14, 2026 5:18 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশকে অস্থিতিশীল করতে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করে বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তির দোসররা দেশের ভেতরে অস্থিরতা সৃষ্টি এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে অসহায় মানুষের মাঝে নতুন ঘর, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, একটি স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সর্বোচ্চ আসন পেয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। একজন বরেণ্য ব্যক্তি, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন, সেই ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কে বিমানবন্দরে অসম্মান করা হয়েছে। বিদেশের মানুষ যাকে সম্মান করেন, তাকে এভাবে অসম্মান করার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনা বর্তমান সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ বলে তিনি অভিযোগ করেন।

রিজভী বলেন, দেশে ও বিদেশে বসে যারা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের কাছে দেশ থেকে পাচার হওয়া বিপুলসংখ্যক অর্থ রয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের অর্থ লুটপাটের অভিযোগ তুলে তিনি বলেন, এসব অর্থ ব্যবহার করে চক্রান্তকারীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানো, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। অসচ্ছল পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে অসহায় মানুষকে ভাতা কার্ড দেওয়া হচ্ছে।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলমান থাকায় জ্বালানি সংকটসহ নানা সমস্যা দেখা দিয়েছে। এ সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন দেশ থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। খুব শিগগিরই এ সংকট কেটে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রিজভী একটি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন। এছাড়া ১০টি সেলাই মেশিন ও ৪ জন অসহায় মানুষের মধ্যে মোট ১ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, সদস্যসচিব কিবরিয়া স্বপন, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য এজিএম বাদল আমিন ও মোস্তফা কবিরসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে গাজীরটেক ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা আলমগীর কবিরের বাগানবাড়িতে পৌঁছালে জেলা ও উপজেলা বিএনপির নেতারা রিজভীকে ফুল দিয়ে বরণ করে নেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ঢাবিতে  ছাত্রলীগ নেতার ছিনতাইয়ের অভিযোগ নিজেদের ৩ কর্মীর বিরুদ্ধে

জিআই পণ্য বেড়ে হলো ৩১টি

সৌদি আরবে বাংলাদেশি যুবক নিহত

প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে, শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না: বিএনপিকে পাটওয়ারী

পটুয়াখালীতে এলজিইডির সড়ক মেরামতের দরপত্র স্থগিত বা বাতিলের দাবি চেম্বার অব কমার্সের

মব জাস্টিসসহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা নজরদারিতে রয়েছে : তথ্য উপদেষ্টা

বেনজীর কোন দেশে সে বিষয়ে সরকারের কাছে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচিত সরকারের সঙ্গে কার্যক্রম শুরুর ব্যাপারে আশাবাদী চীন: মির্জা ফখরুল

পুরান ঢাকায় মামুন হত্যা মামলায় গ্রেপ্তার ২

মিয়ানমারকে জানিয়ে দেওয়া হয়েছে, আমরাও পাল্টা গুলি চালাবো: স্বরাষ্ট্রমন্ত্রী