শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ: রিজভী

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ১১, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে না পারার পাশাপাশি বাজার সিন্ডিকেট দমনে সরকারের অক্ষমতাও চরম আকার ধারণ করেছে।

শনিবার (১১ জানুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচি বলেন, নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে মানুষ দিশেহারা। প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে। এর মধ্যেই চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) এবং সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় আরও বেড়ে গেছে।

তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সেখানে জীবন রক্ষাকারী ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, টমেটো কেচাপ, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান-ডিটারজেন্ট, মিষ্টি এবং এমনকি চপ্পলের ওপর ভ্যাট বৃদ্ধির ফলে মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে আরও চাপে পড়তে হচ্ছে।’

রিজভী বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের ব্যবসা-বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এখনও অনেক ব্যবসায়ী লোকসান কাটিয়ে উঠতে পারেননি। এর মধ্যেই ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তকে তিনি আত্মঘাতী বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতির সময় এমন কর বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে এবং অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হবে।’

রিজভীর মতে, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং সরকারের নীতিগত ব্যর্থতা দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তিনি দ্রব্যমূল্য ও কর ব্যবস্থার ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জাতীয় পার্টির সঙ্গে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে

আঠারোর নির্বাচনের এসপিদেরও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: আসিফ মাহমুদ

পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

সুপ্রিম কোর্টে দলবাজ বিচারপতিদের পদত্যাগে আল্টিমেটাম

খিলগাঁওয়ে আবাসিক ভবনে রেস্তোরাঁ, সাততলা ভবন সিলগালা

প্রধানমন্ত্রী আগামীকাল রেমালে ক্ষতিগ্রস্ত কলাপাড়া পরিদর্শন করবেন

‘আপ বাংলাদেশ’ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

ওষুধ রপ্তানিতে ১০ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী