Monday , 30 September 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সুপ্রিম কোর্টে দলবাজ বিচারপতিদের পদত্যাগে আল্টিমেটাম

প্রতিবেদক
Newsdesk
September 30, 2024 9:17 pm

নিজস্ব প্রতিবেদক :

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে শেখ হাসিনা সরকারের আমলে নিয়োগকৃত দলবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিয়েছেন সাধারণ আইনজীবীরা।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।

বক্তারা আল্টিমেটাম দিয়ে বলেন, ২০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টে দলবাজ, দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত বিচারপতিদের পদত্যাগ করতে হবে। অন্যথায় ২০ অক্টোবরের পর দলবাজ বিচারপতিদের বিচারকাজে অংশ নিতে দেওয়া হবে না। ২০ অক্টোবরের মধ্যে দলবাজ বিচারপতিরা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে আমরা প্রধান বিচারপতি ও সরকারকে আহ্বান জানাবো তাদের অপসারণ করুন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন— জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ, আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, রফিকুল ইসলাম তালুকদার রাজা, মো. জয়নাল আবেদীন, সরকার নুরে এরশাদ সিদ্দিকী, এম আশরাফুল ইসলাম আশরাফ, জুলফিকার আলী জুনু প্রমুখ।

সর্বশেষ - জেলার খবর