Thursday , 13 February 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাবেক উপাচার্যের দুর্নীতি: রাবির ১১ শিক্ষককে দুদকে তলব

প্রতিবেদক
Newsdesk
February 13, 2025 9:22 pm

রাবি প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্যের দুর্নীতির বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে এ বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষককে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে ১৩৮ জন শিক্ষক-কর্মচারীকে নিয়োগ দেন তিনি।

এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধান দলের সদস্যরা হলেন—আফনান জান্নাত কেয়া ও মো. আব্দুল্লাহ আল মামুন।

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট শিক্ষকদের বক্তব্য নিতে তাদেরকে দুদকে তলব করা হয়েছে। আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি বিভিন্ন সময়ে ওই শিক্ষকদেরকে ডাকা হয়েছে।

দুদকে তলব করা শিক্ষকরা হলেন—এ টি এম সাহেদ পারভেজ, সানজানা সোবহান, আনন্দ কুমার সাহা, সাজু সরদার, মো. জুলহাস হোসেন, নূর নুসরাত সুলতানা, মো. সালাউদ্দিন, শিবলী ইসলাম, গাজী তৌহিদুর রহমান, আব্দুল মজিদ এবং আব্দুল লতিফ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

স্বাস্থ্যে দুর্নীতি রোধ না করলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে : প্রধান উপদেষ্টা

মব জাস্টিস গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

তিন দেশে ইরানের নজিরবিহীন ড্রোন হামলা, বাজছে সাইরেন

চুরি হওয়া সাদাপাথর আগের জায়গায় ফেলার নির্দেশ

পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে না আলোচিত পরীক্ষার্থী আনিসা

টেকনাফে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

মাজারে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকছেন তোফাজ্জল হোসেন মিয়া