Tuesday , 13 February 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ওষুধ রপ্তানিতে ১০ শতাংশ প্রণোদনা দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
February 13, 2024 7:00 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশে উৎপাদিত ওষুধ বিদেশে রপ্তানিতে উৎসাহিত করতে সরকারিভাবে ১০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ মঙ্গলবার সংসদে স্বতন্ত্র সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডা. সামন্ত লাল সেন বলেন, বাংলাদেশ ওষুধ শিল্পে উত্তরোত্তর উন্নতি করছে। দেশের মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ দেশেই উৎপাদিত হয়। বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ সারা বিশ্বের ১৫৭টিরও বেশী দেশে বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের ওষুধ রপ্তানি করা হচ্ছে।

তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারি থেকে দেশে উৎপাদিত ওষুধের ‘সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান’ রপ্তানির জন্য ১০ শতাংশ হারে এবং ফার্মাসিউটিক্যাল পণ্য (মেডিকেল/সার্জিক্যাল উপাদান এবং যন্ত্রপাতিসহ) রপ্তানির জন্য ৮ শতাংশ হারে সরকারিভাবে প্রণোদনা প্রদান করা হবে বলে ফিনান্সিয়াল সার্কুলার জারি করা হয়েছে।

বিগত বছরে দেশে উৎপাদিত ওষুধের সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদান রপ্তানির জন্য ২০ শতাংশ হারে এবং ফার্মাসিউটিক্যাল পণ্য (মেডিকেল/সার্জিক্যাল উপাদান এবং যন্ত্রপাতিসহ) রপ্তানির জন্য ১০ শতাংশ হারে সরকারিভাবে প্রণোদনা প্রদান করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটে জাফর ইমাম সিকদারকে ভাইস চেয়ারম্যান মনোনীত করে এ্যাডহক কমিটি গঠন

ধর্ষণ নিয়ে বক্তব্য : ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

অপশক্তির মুখে অস্ত্র তুলে দিতেই টিআইবি’র এমন প্রতিবেদন : পররাষ্ট্রমন্ত্রী

সোমেশ্বরীর বালুমহাল ইজারা প্রক্রিয়া স্থগিত

‘গ্যালাক্সি’ ছাড়তে পারেন সালমান খান, কারণ নিরাপত্তা

শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষকদের অবস্থান

শাপলা চত্বরে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

‘সিআইডি’ ধারাবাহিকের দীনেশ ফাদনিস আর নেই

দেশে ফিরে নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব

সংরক্ষিত আসনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন আজ