শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি : মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২১, ২০২৫ ১১:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ নভেম্বর) তিনি এক শোকবাণীতে জানান, বিএনপি বিপর্যস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবে।

শোকবাণীতে বিএনপি মহাসচিব বলেন, প্রাকৃতিক দুর্যোগের এক ভয়াবহ রূপ হলো ভূমিকম্প। শুক্রবার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশে সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে কমপক্ষে ছয়জনের প্রাণহানি ও দুই শতাধিক মানুষ আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকার্ত। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে জীবনহানিসহ জানমালের মারাত্মক ক্ষতি হয়।

মির্জা ফখরুল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি শোক ও সহমর্মিতা জানান। এ বিপদের সময় তারা যেন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারেন সেজন্য তিনি মহান আল্লাহর কাছে মোনাজাত করেন। পাশাপাশি এ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি থাকবে বলেও জানান তিনি।

শোক বিবৃতিতে মির্জা ফখরুল নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আহতদের আশু সুস্থতা কামনা করেন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

১১ মাসে ৪৮৬ নারী ও কন্যাশিশু হত্যার শিকার: বাংলাদেশ মহিলা পরিষদ

শেষরক্ষা হলো না, অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

এমপি আনারের মরদেহ খুঁজতে স্যুয়ারেজ লাইন ভাঙা হবে

মধ্যরাতে ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলি, সতর্ক বিজিবি

৩২ নম্বরের বাড়ি ৫ আগস্টেই ধূলিসাৎ করা উচিত ছিল: হাসনাত আবদুল্লাহ

চাচা-চাচিকে বাবা-মা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি, দুদকের মামলা

শহীদ মিনারে অন্তর্বর্তী সরকারের শ্রদ্ধা নিবেদন

১৪ বছরে রাজস্ব আয় বেড়েছে ৪২৫ শতাংশ

উপজেলা নির্বাচন: তৃতীয় ধাপে চেয়ারম্যান হলেন যারা

নারীদের সমঅধিকার ও সমসুযোগ নিশ্চিতে বিনিয়োগ করতে হবে: স্পিকার