বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন খায়রুল হক: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৪, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সভায় তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে রায় দিয়েছিলেন খায়রুল হক, তা রাষ্ট্র ও জনগণের সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার শামিল।

মির্জা ফখরুল বলেন, “সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে রায় তিনি দিয়েছিলেন, তা এই রাষ্ট্রের বিপক্ষে গেছে। বিলম্বে হলেও তাকে গ্রেপ্তার করায় আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এখন সঠিকভাবে তদন্ত হবে – এটাই জাতির প্রত্যাশা।”

বিএনপি মহাসচিব আরও দাবি করেন, খায়রুল হকের দেওয়া রায়ের ফলেই দেশে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে।

এসময় খায়রুল হককে দেশের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রের বিরুদ্ধে তার মত যারা অবস্থান নিয়েছে সবাইকে শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, তার (খায়রুল হক) রায়ের কারণে দেশে সব সঙ্কট তৈরি হয়েছে। যার ফলে দেশের মানুষ দীর্ঘ সময় ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত থেকেছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এবার মরক্কোর স্বপ্ন ভাঙল দক্ষিণ আফ্রিকা

সফটওয়্যারে ত্রুটি : ঢাকা শেয়ার বাজারে লেনদেন বন্ধ

ইবিতে আধিপত্য বিস্তারে দ্বন্দ্ব ও মারামারি আবাসিকতা দেয় হল, সিট দেয় ছাত্রলীগ!

ইবিতে আধিপত্য বিস্তারে দ্বন্দ্ব ও মারামারি আবাসিকতা দেয় হল, সিট দেয় ছাত্রলীগ!

আমুর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদকের আবেদন

এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না: হাইকোর্ট

নির্বাচনি ডিউটিতে পুলিশের অশ্বারোহী ইউনিট

চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাবিনা বললেন, এই ট্রফি ১৮ কোটি মানুষের

চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাবিনা বললেন, এই ট্রফি ১৮ কোটি মানুষের

পরিবারসহ নাবিল গ্রুপের চেয়ারম্যানের ৯৮ কোটি টাকা জব্দের আদেশ

বেনজীর আর সময় পাবেন না, আরও সম্পদের প্রমাণ মিলেছে : দুদক আইনজীবী

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা