Wednesday , 31 January 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

এবার মরক্কোর স্বপ্ন ভাঙল দক্ষিণ আফ্রিকা

প্রতিবেদক
Newsdesk
January 31, 2024 12:16 pm

স্পোর্টস ডেস্ক :

আফ্রিকান কাপ অব নেশন্সে একের পর এক চমকের দেখা মিলছে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে আসরে পা রাখা মোহামেদ সালাহর মিশরকে বিদায় করে দিয়েছে ডিআর কঙ্গো। সেনেগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আইভরিকোস্ট।

বুধবার আটালান্টাস লায়ন্স খ্যাত মরক্কোকে বিদায় করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে যে মরক্কো সেমিফাইনালে খেলেছিল। যে দলে আছেন ইউরোপে খেলা সবচেয়ে বেশি ফুটবলার। তারাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে। এর আগে আলজেরিয়া, তিউনিশিয়াও বিদায় নিয়েছে।

আইভরিকোস্টের লরেন্ট পোকাউ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে অবশ্য নিজেদের পায়ে কুড়াল মেরেছে মরক্কো নিজেই। গোল শূন্য সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর ৫৭ মিনিটে বাফানা বাফানা খ্যাত দক্ষিণ আফ্রিকা ম্যাচে লিড নেয়। আশরাফ হাকিমি ৮৫ মিনিটে পেনাল্টি থেকে ওই গোল শোধ করার সুযোগ মিস করেন।

এরপর যোগ করা সময়ে সোফান আম্রাবাদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। মরক্কোর ঘুরে দাঁড়ানোর আশা ওখানেই একপ্রকার শেষ হয়ে যায়। পরে ৯৫ মিনিটে আরও এক গোল করে দক্ষিণ আফ্রিকা কোয়ার্টার ফাইনালে যাওয়ার আনন্দে মাতে।

এর মধ্য দিয়ে আফ্রিকান কাপ অব নেশন্সের শেষ আটের দল চূড়ান্ত হয়েছে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে অ্যাঙ্গোলার মুখোমুখি হবে নাইজেরিয়া। গায়ানা খেলবে ডিআর কঙ্গোর বিপক্ষে। মালি ও আইভরিকোস্ট খেলবে অন্য ম্যাচে। দক্ষিণ আফ্রিকা পেয়েছে কেপ ভার্দেকে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

গ্যাস সংকট সমাধান রাতারাতি সম্ভব নয় : পেট্রোবাংলা চেয়ারম্যান

বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

জলবায়ু নীতি ও পরিকল্পনাকে পরিমাপযোগ্য ফলাফলে রূপ দিতে হবে: পরিবেশমন্ত্রী

সাড়ে ১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা বাবর

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন গ্রেপ্তার

সাগর-রুনি হত্যার বিচার বিলম্বকে উপহাস বললেন হাইকোর্ট

বাংলাদেশে আর কোনো মানিক-খায়রুল চাই না: আইনমন্ত্রী

ঢাকায় নেমেই ‘ছিনতাইকারীর ছুরিতে’ প্রাণ গেলো যুবকের

বারুদেরগন্ধ রাজধানীরবাতাসে

বাংলাদেশ ও মালয়েশিয়া পুলিশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে বৈঠক