শনিবার , ১৯ অক্টোবর ২০২৪ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

আওয়ামী লীগের চেয়ে জুলুমবাজ আর নেই: জামায়াত আমির

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৯, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ


নওগাঁ প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের চেয়ে জুলুমবাজ আর নেই। তারা সারা জাতীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। মামলা, হামলা, খুন, গুম ও ধর্ষণসহ অপরাধের স্বর্গরাজ্যে পরিণতি হয়েছিল। দেশের মানুষ ছিল তাদের কাছে অসহায়। তারা বিচারের নামে প্রহসন করে আমাদের ১১ নেতা ও শত শত কর্মীকে হত্যা করেছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় নওগাঁ শহরের নওযোয়ান মাঠে রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা একটা জাতীকে বিভিন্ন ধোয়া তুলে টুকরো টুকরো করে বিভক্ত করতে চায়, তারা জাতির দুশমন। রাজনীতি ও দল যার যার অবস্থানে থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে সবাই এক। কোনো বৈরি শক্তি ও শত্রু শক্তি কখনো বিজয়ী হতে পারে না।’

জামায়াতের আমির বলেন, ‘আল্লাহ যদি কখনো দেশ পরিচালনার দায়িত্ব আমাদের দেন, আমরা সেবক হবো। যারা মালিক হয়েছে তাদের পরিণতি চোখের সামনে আপনারা দেখেছেন। মানুষের সঙ্গে গাদ্দারি ও ধোঁকা দিলে কি হয়। এ থেকে সব রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত।’

সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল সহ-পরিচালক অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মো. কেরামত আলী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বন্যায় বিপর্যস্ত নোয়াখালী, ক্ষতিগ্রস্ত প্রায় ২ লাখ মানুষ

চকরিয়ায় শ্বশুর বাড়িতে এসে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বাইক আরোহী দম্পতি নিহত

বিজিবিকে দেখে সাড়ে ৪ লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

পটুয়াখালী প্রেসক্লাবের নতুন সভাপতি কিবরিয়া সম্পাদক লিটু নির্বাচিত

প্রবাসীদের ভোট নিয়ে ওআইসিভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছে ইসি

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

নেত্রকোনায় দুই সাংবাদিককে হুমকি, থানায় জিডি

সাভারে ৫ ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গৌরীপুরে শেখ হাসিনা-রেহানাসহ ৩৯৭ জনের বিরুদ্ধে মামলা