শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ইসলামী ব্যাংক ধ্বংস করেছে হাসিনা পরিবার: জামায়াত আমির

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৪, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে শেখ হাসিনা পরিবার ইসলামী ব্যাংক ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (০৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের আপামর জনগণের জনপ্রিয় ইসলামী ব্যাংক ধ্বংস করেছে শেখ হাসিনা পরিবার। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে পরিবার মিলে টাকা লোপাট করেছে।

জামায়াত আমির বলেন, শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। ব্যাংকের টাকা লোপাট করেছে। শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে। মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

তিনি বলেন, বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে আমি আর মামু মিলে দেশটাকে পুটলা করেছে হাসিনা পরিবার।

এ সময় দুর্নীতির দায়ে শেখ হাসিনার বোনের মেয়েকে লন্ডনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান তিনি।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আতশবাজি ও ফানুসে বাড়ছে বায়ু ও শব্দ দূষণ

বঙ্গবন্ধু ও বাংলাদেশ কখনোই ভিন্নভাবে চিন্তা করা যায় না: বিজিবি ডিজি

পোপ ফ্রান্সিস মারা গেছেন

মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে খাদে পড়লো বাস, ৬ জনের মৃত্যু

পাকিস্তানিদের সন্তুষ্ট করতে ভারতবিরোধী জিকির তুলছে বিএনপি : পাটমন্ত্রী

সৌদি আরবের সঙ্গে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অপারেশন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

সাভারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপিই প্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছিল: তারেক রহমান

নেত্রকোণার সাবেক সংসদ সদস্য মানু মজুমদার আর নেই